জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শুধুমাত্র ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনে ৮ টি বুথে ২ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, স্থগিত কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে সর্বাত্মক সতর্কতাবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি মেরুরুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেন। এঘটনায় এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







