শহীদুল ইসলাম শরীফ, দোহার (ঢাকা), ২৬ মে, ২০২৪
গতকাল ২৫মে, শনিবার বিকেলে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহার উপজেলায় ৪ টি বাস্তবায়িত প্রকল্প
উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুবুর
রহমান। উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন দেশের উন্নয়ন আওয়ামী লীগের হাতে। দেশকে এগিয়ে নিতে আওয়ামী
লীগের ক্ষমতায় আসা দরকার ছিল। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন বলেই
এতকিছু করা সম্ভব হচ্ছে। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী
উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে
এই অঞ্চলের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে। আওয়ামী ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন সম্ভব
হচ্ছে। তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন।
তিনি আরও বলেন, বিগত বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। নতুন প্রকল্পগুলো
বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের
আওয়ামী লীগ নেতা শেখ শাহাবউদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, আবু তালেব মোড়ল প্রমুখ।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







