শহীদুল ইসলাম শরীফ, দোহার-নবাবগন্জ্ঞ (ঢাকা), ৩০মে, ২০২৪
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দোহার বাউল শিল্পের উদ্যোগে দ্বিবার্ষিক বাউল শিল্পী মিলন
মেলা অনুষ্ঠিত হলো গত ২৯ মে বুধবার সন্ধ্যায়।
এদিন বিকেলে দোহারের লটাখোলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার
উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বাউল শিল্পীরা আধ্যাত্মিক গানের মাধ্যমে মানবতাকে জানিয়ে
তোলে। অসচ্ছল বাউল শিল্পীদের সাহায্যার্থে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান এবং
উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার চেয়ারম্যান মোঃ আলমাস উদ্দিন, রায়পাড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, বাউল এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর
বাউল শিল্পীরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







