অটোবাইকের ধাক্কায় শিশু নিহত ।
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন এ সব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। অটোবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







