Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

বিশ্ব পরিবেশ দিবস এবং প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার প্রেস রিলিজ

admin by admin
June 4, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের ভূমি, আমাদের ভবিষ্যত আমরাই হলাম পুনরুদ্ধারের প্রজন্ম বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের থিমকে সামনে রেখে বৈশ্বিক প্রকৃতি ও প্রতিবেশ পুনরুদ্ধারে আসুন ভিন্ন একটি সপ্তাহ তৈরি করি এই আহ্বানকে সাথে নিয়ে ১-৯ জুন তারিখ পর্যন্ত প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে প্রভা অরোরা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা গ্রহণ করে। দিনব্যাপী এ সকল অনুষ্ঠান গত ১ জুন, শনিবার সেফরন হল, ২২/১৬ ঢাকার মোহাম্মদপুরের খিলজী রোডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সকালের অধিবেশনে কিশোর-তরুণদের চিন্তায় প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার শীর্ষক বিশেষ প্রজেক্টসমূহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি ইকো-স্কুলস্-বাংলাদেশ, প্রভা অরোরা এবং আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ লাইফ ইজ ফান এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সকল প্রজেক্টের প্রদর্শনীতে এসওএস হারম্যান মেইনার কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং আগামীর সহযোগিতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করেন। এখানে উল্লেখ থাকে যে, এসওএস হারম্যান মেইনার কলেজ ও আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রজেক্ট লাইফ ইজ ফান (এলআইএফ)-এর মাধ্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইকো-স্কুলস কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

ইকো স্কুলস্ (https://ecoschoolsbangladesh.org/) বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের (FEE) অন্যতম একটি পরিবেশ শিক্ষা কার্যক্রম, যা সারা বিশ্বে ১০০টিরও বেশি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হয়ে আসছে। এই কার্যক্রমটি বাংলাদেশের একমাত্র ন্যাশনাল অপারেটর হিসেবে প্রভা অরোরা বাস্তবায়ন করছে। এখানে আরো উল্লেখ থাকে যে, গ্রীনিং এডুকেশন কার্যক্রমের অংশ হিসেবে সারা বিশ্বে যে সকল কার্যক্রমকে ইউনেস্কোর মাধ্যমে সম্প্রসারণের জন্য উৎসাহিত করা হচ্ছে তার মধ্যে ইকো স্কুলস্ অন্যতম।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একে একে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীরা পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধার সম্পর্কিত নিজের মতো করে শিক্ষকদের পরামর্শ নিয়ে যে সকল প্রজেক্ট তৈরি করেছেন সেগুলো চমৎকারভাবে সবার সামনে উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। অনুষ্ঠানের এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউনেস্কোর অফিসার-ইন-চার্জ ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের বাংলাদেশের ন্যাশনাল অপারেটর বিধান চন্দ্র পাল। প্রভা অরোরার উপদেষ্টা ইমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্টট বুক বোর্ড এর সেক্রেটারী মোছা. নাজমা আক্তার, প্ল্যানেটারী স্পেশালিস্ট ড. আফতাব উদ্দিন, এসওএস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর ড. এনামুল হক, প্রশিক্ষক নাফিসা খানম, হলিক্রস গার্লস হাই স্কুলের সিনিয়র টিচার শারমিন কবির, উন্নয়নকর্মী ডালিয়া দাস প্রমুখ। এ সময় ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন-এর পরিবেশ শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর প্রমোদ কুমার শর্মার পাঠানো মন্তব্য সবার উদ্দেশ্যে পাঠ করে শোনানো হয়।

বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হয় পরিবেশ পরিসেবা শিক্ষক শিক্ষার্থীর করণীয় শীর্ষক ইমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডলের সাথে শিক্ষক, শিক্ষার্থীদের এক বিশেষ কথোপকথন পর্ব।

বিকেল ৪টায় ইউএনইপি‘র লিড পার্টনার হিসেবে প্রভা অরোরা বাংলাদেশে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছে, সেটিরও উদ্বোধন ঘোষণা করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ, অতিরিক্ত দায়িত্ব) জনাব ইকবাল আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিটিপিসি বাংলাদেশের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইউএনইপির এনভায়রনমেন্ট এডুকেশন কনসালটেন্ট গায়েত্রী রাঘাওয়া, সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন এর সিইই একাডেমির ডিরেক্টর মাধবী যোশী এবং স্থপতি সালমা এ শফি। অনুষ্ঠানে ড. এমএ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পরিবেশবিদ মহিদুল হক খান, গবেষক ড. ইয়াসমিন করিম। ড. আফতাব উদ্দিনের সঞ্চালনায় এই পর্বের শুরুতেই টিটিপিসি বাংলাদেশ সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রভা অরোরার ম্যানেজার মাহিনূর নাজিয়া ফারাহ। এই পর্বে প্রভা অরোরার প্রতিষ্ঠাতা বিধান চন্দ্র পাল সবশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণী অংশের শুরুটা হয় গ্লোবাল সেন্টার অন অ্যাডপটেশনের এডুকেশন এন্ড ইয়ূথ লিডারশীপ লিড এড্রিয়ানা ভালেনজ্যুউলা জিমেনেহ্ এর বক্তব্য প্রদানের মাধ্যমে। তিনি নেদারল্যান্ডস থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হন।

বিকেলে প্রভা অরোরা’র নিয়মিত আয়োজন পরিবেশ সন্ধ্যায় দেশের বিশিষ্ট শিল্পীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সঙ্গীত, গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশ করেন। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজনের। পুরস্কার বিতরণী পর্বে সম্প্রতি অনুষ্ঠিত FEE এর অন্যতম আরেকটি প্রোগ্রাম ওয়াইআরই কম্পিটিশনে যারা ন্যাশনাল উইনার হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকেও পুরস্কৃত করা হয়।  সারা দিনের বিভিন্ন অধিবেশনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংস্কৃতি কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

পুররুদ্ধার সম্পর্কিত দিনব্যাপী যে সকল প্রজেক্ট উপস্থাপন করা হয় সেগুলোর মধ্য থেকে বিচারকদের বিচারে যে সকল বিদ্যালয় বিজয়ী হয় সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের একটি পর্বে প্রভা অরোরার অন্যতম প্রোডাক্ট সবুজ সাথী ইকমার্স সাইটের নতুন ওয়েবসাইটও (https://www.sabujsathi.center/) লঞ্চ করা হয়। পরিবেশবান্ধব জীবনাচারণ গড়ে তুলতে এই ওয়েবসাইটটি বিশেষ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত উল্লেখ থাকে যে, প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার সপ্তাহের অংশ হিসেবে এ বছর বাংলাদেশে প্রভা অরোরার উদ্যোগে আরো অনেকগুলো কর্মসূচি অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে নদী ও জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, দেশীয় বৃক্ষরোপণ করা প্রভৃতি অন্যতম।

Post Views: 254

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d