ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে
তিন ধর্মের সমন্বয়ে ধর্মীয় নেতৃবৃন্দের
স্টাফ রিপোর্টার ॥ ১১ জুন মঙ্গলবার মাতাসাগর লালুপাড়া পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ, দিনাজপুর এপি’র আয়োজনে “পিসিভি-পিএলএস” প্রকল্পের আওতায় “ঝুঁকিপূর্ণ কাজ
হতে শিশু শ্রম নিরসন, বাল্য বিবাহ বন্ধে শিশু সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা”
শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে
ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ
শফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় নেতা হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের মহারাজ
শ্রী সোমানন্দজী মহারাজ ও খৃষ্ট্রিয় ধর্মের প্রতিনিধি ফাদার বিদ্যাবম্মন। মুক্ত আলোচনা করেন মাদ্রাসার
শিক্ষক মোঃ নুরুজ্জামান ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার
ব্যানার্জী ও মোঃ হাবিবুর রহমান। বক্তারা বলেন, সব ধর্মেই বলা হয়েছে শিশুদের প্রতি যত্ন নিতে। তাদের
অধিকার বা সুরক্ষা দিতে হবে। তবে কোনভাবেই তাদের বাল্য বিবাহ দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি
ধর্মীয় দৃষ্টিভঙ্গীর মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। মনে রাখবেন শিশুদের সামনে কোন অন্যায়
আচরণ করা যাবে না। প্রত্যেক ধর্মে বলা হয়ে শান্তি প্রতিষ্ঠার কথা ও অসাম্প্রদায়ীক মানসিকতা গড়ে
তোলা। ধর্ম পালনের ক্ষেত্রে স্বচ্ছ মানসিকতা দরকার। নিজে একজন ভালো মানুষ হয়ে নিজ নিজ ধর্ম পালন
করতে হবে। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টর গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষা, বাল্য
বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধের জন্য “আমরা পারি” একটি ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। আমরা পারি
মানে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা সুন্দর সমাজ গড়তে পারি। সেখানে শিশুসহ সকল
ধর্মের মানুষের স্বপ্ন পূরণ হবে।







