স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা সম্মাননা ২০২৩ গতকাল ১২ জুন মঙ্গলবার সন্ধায় একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকসানা রহমান সামিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ,জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দিদারুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। ১২ জুন মঙ্গলবার সন্ধায় একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম। এবারের আয়োজনে আঞ্চলিক সৃজনশীল সংগঠক ক্যাটাগরিতে মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া,কন্ঠ সংগীতে নুরুল হক মান্নাহ,যন্ত্র সংগীতে মাসুম আহাম্মেদ,নাট্যকলায় সানাউল্লাহ হক ও লোক সংস্কৃতিতে মিলন হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...







