Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে যত বিতর্ক স্বেচ্ছাসেবক লীগে

admin by admin
June 16, 2024
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিনা বেতনে যে ব্যক্তি সেবা দান করেন, তিনি স্বেচ্ছাসেবক। তবে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সেদিকে আগ্রহ নেই। তাঁদের আগ্রহ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যবসা-ঠিকাদারি, চাঁদাবাজি, পদবাণিজ্যসহ টাকা কামাইয়ের নানা কার্যক্রমে। সে কারণে দুর্যোগ বা দুর্ঘটনায় তাঁদের সেবা দিতে দেখা যায় না। ইতোমধ্যে দলটির জেলা নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারাও জড়িয়ে পড়েছেন নানা বিতর্ক ও অপরাধমূলক কার্যক্রমে। মাদক, হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অনেকেই। এসব নিয়ে এখন জেলার সর্বত্রই আলোচনা-সমালোচনা চলছে।

সবশেষ গত ১১ জুন (মঙ্গলবার) লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবক লীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে অটোরিকশা চালক মো. মামুন চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদ নিজামকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, রাশেদ নিজাম দলীয় ও স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর নাম ভাঙিয়ে সিএনজি স্ট্যান্ডে বেপরোয়া চাঁদাবাজি করছেন। এতে সিএনজি চালকরা অতিষ্ঠ ছিল। মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন তিনি। গত ১১ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতে মামলা দায়ের করেন মামুন নামে এক ভুক্তভোগী। পরে এজাহারটি এফআইআর হিসেবে নিতে চন্দ্রগঞ্জ থানাকে নির্দেশ দেন আদালত।

এর পরই বৃহস্পতিবার (১৩ জুন) জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদ নিজাম দলের কেই নয় বলে দাবি করেন। অথচ রাশেদ নিজাম নিজের ফেসবুক আইডি ও জেলাজুড়ে বিভিন্ন বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে নিজেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দাবি করে আসছেন।

এর আগে ১২ এপ্রিল চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়া ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুকে বহিষ্কার করা হয়েছে। ২৮ এপ্রিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গেলো ২৭ এপ্রিল নির্বাচনী এলাকা থেকে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে আটক করেছে পুলিশ। তবে আটকের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে একটি সূত্রে জানা গেছে।

চলতি বছরের ২৬ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রিয়াজুল হাসানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপে দেখা যায় রিয়াজুল হাসান বসে ইয়াবা সেবন করছে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাকিব হোসেন সুমনকে আটক করেছে র‌্যাব।

গেলো বছরের ১লা মে লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সালকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। মামলার ৩ নম্বর আসামি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের এ নেতা। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংগঠনের কমিটি দেওয়ার কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির কাছে নালিশ করেছেন জেলা কমিটির কয়েকজন নেতা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি–বাণিজ্যসহ ১১টি অনিয়মের অভিযোগ এনে গেলো বছরের ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ওরফে খোকন ও মহিলাবিষয়ক সম্পাদক রোমানা ফৌরদাউস। এর আগে ৪ সেপ্টেম্বর ওই কমিটির সহসভাপতি রাশেদ নিজামও একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

এদিকে স্বেচ্ছাসেবক লীগের এমনসব বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে খোদ আওয়ামী লীগ নেতারাই সমালোচনা করছেন। বিতর্কিত এসব বিষয়ে ব্যবস্থা নিয়ে ক্লিন ইমেজের নেতাদের পদ-পদবীতে সুযোগ দেওয়ার দাবি জানান।

অপরদিকে দলটির বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ মূলত সাবেক ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনকেন্দ্র। ছাত্রলীগ থেকে বের হওয়ার পর যুবলীগ বা আওয়ামী লীগের কমিটিতে যেতে মাঝখানে লম্বা সময় পরিচয়হীন থাকতে হতো আগে। এই সময়টায় তাঁরা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন। তবে, যাচাই-বাছাই না করে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ায় এধরনের বিতর্কের জন্ম হয়েছে বলেও জানান তারা।

অন্যদিকে স্বেচ্ছাসেবকদের ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে এগিয়ে আছে ঠিকাদারি পেশা। এ সংগঠনের নেতারা বিভিন্ন ক্ষেত্রের ঠিকাদারির সঙ্গে জড়িত। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ নিয়মিত ঠিকাদার হিসেবে কাজ করেন। তারা সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশলসহ বিভিন্ন কার্যালয়ে ঠিকাদারি করেন তিনি। একই সঙ্গে ঠিকাদারি নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে।

জানতে চাইলে জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, এসব বিষয়ে আমি নিজেই হতবাক। দীর্ঘদিন জেলা যুবলীগের কমিটি না থাকায় মাঠে ময়দানে স্বেচ্চাসেবকলীগের নেতারা কাজ করছেন। সবাই এখন স্বেচ্ছাসেবকলীগেই ঝুঁকছে। লক্ষ্মীপুরে জোড়া খুন ও সজিব হত্যার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগের নেতারা কিন্তু ছাত্রলীগ থেকেই এ সংগঠনে এসেছে। তারা এখন এসব বিষয়ে জড়িয়ে গেছে। এখন বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আসলে তারা জড়িত কিনা? রাশেদ নিজাম কোথাও কোন কাগজে-কলমে তার পদবী নেই। সে নিজেকে স্বঘোষিত সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে আসছে। বিষয়টি নজরে আসলেও এতোদিন আমরা কিছুই বলিনি। এখন তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এজন্য আমরা বিবৃতি দিয়েছি। সম্প্রতি সময়ে এসব বিতর্কিত ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ বিব্রতকর পরিস্থিতিতে আছে। দ্রুতই এর অবসান ঘটবে বলে জানান তিনি।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এমপি’র মুঠোফোনে কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে জেনে দেখবো। এছাড়া মিটিংয়ে আছেন বলে জানান তিনি।

Post Views: 285

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d