Monday, November 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

পশুর রক্ত কিংবা গোশত নয় বরং খোদভীতিই বেশি জরুরী!

admin by admin
June 18, 2024
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

 

পশুর রক্ত কিংবা গোশত নয় বরং খোদভীতিইবেশি জরুরী!

 

জুনের ১৭ তারিখে দেশে অনুষ্ঠিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুলআযহা বা কুরবানীর ঈদ। কুরবানি শব্দের শাব্দিক অর্থ উৎসর্গ বা ত্যাগ করা।  ইসলামি শরিয়তের পরিভাষায়, জিলহজ্জ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখের যেকোন দিন ইসলামি শরিয়ত কর্তৃক নির্ধারিত জন্তুকে আল্লাহরসন্তুষ্টি অর্জনের মানসে জবেহ করাকে কুরবানি বলা হয় । নিঃসন্দেহেকুরবানিমুসলমানদের পক্ষ থেকে আল্লাহর প্রতি অগাধ প্রেম ও অনুপম আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের প্রায় ১৭৫ কোটি মুসলিম ব্যাপক ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে তাদের এ পবিত্র উৎসবটি । আল্লাহর অপার অনুগ্রহে বাংলাদেশি ধনী-গরীব মুসলমানরাও কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ আনন্দ উদযাপন করবে । মুসলিম জাতির পিতা হযরতইব্রাহীম (আঃ) এর মাধ্যমে আমরা ঈদুলআযহাকে আমাদের ধর্মীয় উৎসব হিসেবে পেয়েছি । কোরআনমাজিদ ও হাদিসের ভাষ্য মতে, হযরতইব্রাহীম (আঃ) এর পুত্র হযরতইসমাঈল (আঃ) ও ঈব্রাহীম (আঃ) এর মধ্যে সংগঠিত আল্লাহতা‘য়ালার পক্ষ থেকে তাদেরকে চরম ঈমানি পরীক্ষার মাধ্যমেই আমরা কুরবানীর ঈদ লাভ করেছি ।

 

ঐতিহাসিক সে ঘটনাটিরসারসংক্ষেপ হল, তখন ইব্রাহীম (আঃ) এর নবুয়তের জীবন চলছিল । মহান আল্লাহতা‘য়ালাহযরতইব্রাহীম (আঃ) কে স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন তার প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে । স্বপ্নে প্রাপ্ত আদেশ অনুযায়ী হযরতইব্রাহীম (আঃ) তার প্রিয় নানা ধরনের বস্তু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার পরে যখন বুঝতে পারলেন যে, আল্লাহতা‘য়ালা তার কোন বস্তুগত সম্পদের কুরবানি চান না বরং তার কলিজার টুকরা, নয়নের মনিতুল্য তার প্রিয় সন্তানের কুরবানি চান । হযরতইব্রাহীম (আঃ) তার বার্ধক্যের অবলম্বন ইসমাঈল (আঃ) কে আল্লাহসন্তুষ্টির লক্ষ্যে কুরবানিদেয়ার সিদ্ধান্ত নিলেন এবং সে মোতাবেক সন্তানকে নিয়ে তার মনোস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে নির্জন স্থানে যাত্রা করলেন । যখন হযরতইসমাঈল (আঃ) কে তার পিতা হযরতইব্রাহীম (আঃ) কুরবানিদেয়ার উদ্দেশ্যে মাটিতে শুইয়ে দিল তখন যাতে পিতৃত্বের স্নেহ তার মনে জেগে উঠতে না পারে সেই জন্য হযরতইসমাঈল (আঃ) তার পিতার চোখে এক টুকরা কাপড় বেঁধে নেয়ার পরামর্শ দিল । আল্লাহর আদেশ পালনে যেমনি বাবা তেমনি তরা সুযোগ্য সন্তান । এভাবে চরম পরীক্ষার মাধ্যমে যখন ইব্রাহীম (আঃ) স্বীয় পুত্রকে ধারালো ছুরি দিয়ে কুরবানি দিতে আরম্ভ করলেন তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা এনে ইসমাঈল (আঃ) উঠিয়ে সে স্থানে শুইয়ে দিল । আল্লাহর অপার মহিমায় ইসমাঈল (আঃ) এর বিপরীতে পশুটিকোরবানী হয়ে গেল । হযরতইব্রাহীম (আঃ) এর ত্যাগের মহিমা এবং হযরতইসমাঈল (আঃ) এর ঈমানী পরীক্ষার দৃষ্টান্তকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত মানুষের স্মরণে রাখতে সহস্র শতাব্দী কাল ধরে এ প্রথা চলে এসেছে এবং চলতেই থাকবে ।

 

ইসলামি শরিয়তে কুরবানি করা ওয়াজিব তবে তা শর্ত সাপেক্ষে । ঢালাওভাবে সকল মুসলিম নর-নারীর উপর ইহা ওয়াজিব নয় । যার কাছে মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সমপরিমান অর্থ সম্পদ আছে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে । তবে এক্ষেত্রে যাকাতের ন্যায় কুরবানিতে সম্পদের বর্ষপূর্তি শর্ত নয় বরং কুরবানি দাতার হুকুম সদকাতুলফিতরার হুকুমের অনুরূপ । অর্থ্যাৎ ঈদের দিন কারো কাছে নেসাব পরিমান সম্পদ উপস্থিত হলেই যেমন তার সদকাতুলফিতর আদায় করতে হয় তেমনি ঈদুলআযহার দিনে যদি কারো কাছে নেসাব পরিমান সম্পদ আসে তবে তার উপরেও কুরবানি ওয়াজিব হয় । ইসলামিশরীয়তের বিধান অনুযায়ী যার উপর কুরবানি ওয়াজিব হয়নি, এমন কোন ব্যক্তি যদি কুরবানির দিন জবেহ করার ইচ্ছায় পশু খরিদ করে তবে তার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যায় । এছাড়াও কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কুরবানি দাতাকে আরও কিছু শর্ত পূরণ করতে হয় । সে শর্তগুলো হল, সুস্থ মস্তিষ্কেরঅধিকারী হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া ও বাড়িতে অবস্থান করা তথা মুকিম হওয়া ।

 

সকল শর্ত পূর্ণ হয়ে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কেউ কুরবানির হুকুম পালন না করে তবে সে মারাত্মক গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে । এ প্রসঙ্গে মানবতার মুক্তির মহান দিশারী হযরতমুহাম্মদ (সাঃ) কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে’ । ঈদুলআযহা উপলক্ষে এর পূর্বে-পরে এমন কিছু উত্তম কাজ করার সুযোগ আছে যার মাধ্যমে অধিক সওয়াব অর্জন করা সম্ভব । হাদিসশরীফে এবং জ্ঞানীগণের ভাষায় তা হল-

 

ক. ঈদুলআযহার রাত্রিতে সওয়াবের উদ্দেশ্যে জেগেআল্লাহরইবাদাতবান্দেগি করা ।

খ. যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য ঈদের নামাজের পূর্বে কিছু পানাহার না করা এবং নামাজের পর কুরবানীর পশুর গোশত খাওয়া সুন্নত ।

গ. যে ব্যক্তি কুরবানী করবে তার জন্য জিলহজ্জ্বের চাঁদ দেখার পর থেকে কুরবানী না করা পর‌্যন্ত গোঁফ ও নখ না কাটা মুস্তাহাব ।

ঘ. ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাবে ফেরার সময় সে রাস্তা ব্যবহার না করা সুন্নত ।

ঙ. ঈদগাহে যাওয়ার সময় তাকবীরেতাশরীকউচ্চঃস্বরে বলা সুন্নত ।

চ. ঈদুলফিতর অপেক্ষা ঈদুলআযহারনামাজ সকালে আদায় করা সুন্নত ।

 

 

কুরবানির জন্য ভেড়া, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ও উট-এই ছয় প্রকার জন্তু দ্বারা কুরবানি দিতে হবে । ছাগল, ভেড়া ও দুম্বাএকজনের পক্ষ থেকে এবং গরু মহিষ ও উট সর্বোচ্চ সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া যাবে । ছাগল দিয়ে কুরবানি দেওয়ার ক্ষেত্রে ছাগলটিকে পূর্ণ এক বছরের হতে হবে । ভেড়া ও দুম্বা যদি এমন মোটাতাজা হয় যে সেগুলোকে দেখতে এক বছর বয়সী ভেড়া, দুম্বার মত মনে হয়, তবে তা দিয়ে কুরবানি করা জায়েজ আছে । গরু ও মহিষ দুই বছর বয়সী এবং উট পাঁচ বছর বয়সী হতে হবে । উল্লেখ্য যে, পশু বিক্রেতা যদি পশুকে পরিণত বয়সের বলে উল্লেখ করে কিন্তু বাস্তবে ক্রেতার কাছে তা পরিলক্ষিত না হয়, তবে বিক্রেতার কথার উপর নির্ভর করে এ পশু দ্বারা কুরবানি বৈধ হবে।

 

কুরবানির পশু সুস্থ ও মোটা-তাজা হওয়া বাঞ্ছণীয় । সকল পশু সমান নয়, পশুর মধ্যে খুঁত থাকা স্বাভাবিক । তবে যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে নিখুঁত পশু দ্বারা কুরবানি দেওয়া যায় । যে ছয় ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ, সেই সকল পশুর মধ্যে যদি শরীয়ত নির্ধারিত কোন ত্রুটি পাওয়া যায়, তবে সে পশু দ্বারা কুরবানি দেওয়া বৈধ নয় । পশুর মধ্যে যে খুঁতগুলো থাকলে সে পশু দ্বারা কুরবানী দেওয়া বৈধ নয় তা হল-

 

ক. যে পশুর কান কাটা । ইমাম আযম আবু হানীফা (রহঃ) এর মতে কানের অর্ধেক বা ততোধিক কাটা হলে সে পশু দ্বারা কুরবানী দেওয়া উচিত নয় ।

খ. খোঁড়া, গ. লেজ কাটা, ঘ, অত্যন্ত দূর্বল, ঙ. দাঁতহীন ও চ. পাগল । তবে নিখুঁত পশু ক্রয় করার পর যদি কুরবানিরপ্রতিবন্ধক কোন ত্রুটি দেখা দেয় আর ক্রেতা যদি নেসাবে মালের অধিকারী না হন তাহলে কুরবানি করার ইচ্ছা পোষণকারীকে অন্য পশু ক্রয় করিতে হবে ।

 

 

ইসলাম শুধু একটি ধর্ম ব্যবস্থা নয় বরং ইহা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাও বটে । কুরবানির পশু কিভাবে জবেহ করতে হবে তাহাও এখানে স্পষ্ট করে বিধৃত হয়েছে । কুরবানির পশু কুরবানি দাতা কর্তৃক নিজ হস্তে জবেহ করা উত্তম । আমাদের নবী করীম (সাঃ) কুরবানির পশু নিজ হাতে জবেহ করতেন । তবে অন্য লোক দ্বারাও জবেহকরানো যায় । এক্ষেত্রে জবেহকারীকেজবেহসম্বন্ধীয় সকল নিয়ম কানুন জানা থাকতে হবে । অন্যের দ্বারা জবেহকরানোর সময়েও কুরবানি দাতার উপস্থিত থাকা উত্তম । কুরবানিসহ সকল পশু জবেহ করার সময় জবেহকারীর মুখে ‘বিসমিল্লাহিআল্লাহআকবার’ বলতেই হবে । জবেহ করার সময় পশুকে কিবলামুখী করে শুইয়ে দেওয়া উত্তম । কুরবানিরমেয়াদকাল তিন দিন অর্থ্যাৎ ১০ই জিলহজ্জ্ব সূর্য উদিত হওয়ার পর থেকে ১২ই জিলহজ্জ্ব সূর্য অস্ত যাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত । সুতরাং যখন ইচ্ছা দিনে অথবা রাত্রিকালেকুরবানী করা যেতে পারে । তবে রাত্রিকালে পশু জবেহ না করাই ভালো কেননা রাত্রি বেলায় জবেহ করতে গেলে জবেহে ত্রুটি দেখা দিতে পারে । যাতে কুরবানিরফযিলত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় ।

 

 

কুরাবনিরগোশত ও চামড়া বিষয়ে আমাদের সমাজে প্রায়ই কিছু বিপত্তির সৃষ্টি হয় । একথা মানুষ প্রকাশ্যে উচ্চারণ না করলেও মনের ধারনার ফলে চেহারায় অসন্তোষের ছাপ ফুটে ওঠে । আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত দেখা যায় একাধিক ব্যক্তির অংশীদারিত্বেকুরবানি দিয়ে গোশত সমান ভাগে ভাগ করে নিতে হয় । এক্ষেত্রে যদি শরীকগণ একমত হয়ে কুরবানিরগোশত অনুমান করে ভাগ করে নিতে চান তাও জায়েজ নহে । অবশ্যই দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করে গোশত ভাগ করে নিতে হবে । কুরবানিতে প্রাপ্ত গোশত তিনভাগ করা উত্তম । তা থেকে এক ভাগ নিজ পরিবার বর্গের জন্য, একভাগ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের জন্য এবং একভাগ গরীব-অসহায়, অনাথ-মিসকিনদের জন্য । তবে পরিবারের সদস্য সংখ্যা যদি অধিক হয় এবং কুরবানির মাধ্যমে প্রাপ্ত গোশত তিনভাগে বন্টন করলে নিজেদের জন্য প্রয়োজনের তুলনায় সামান্য হয় তবে ভাগ না করে সবটাই নিজেরা ভক্ষণ করার নিয়ম আছে ।

 

তবে সকল সময় মনে রাখা উচিত, ইসলাম সাম্যের ধর্ম । এ ধর্মে আপনার উপর আপনার প্রতিবেশী এবং গরীব মিসকিনদের দাবি রয়েছে । এ ব্যাপারে কুরআন ও হাদিসে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে । যাদের দ্বারা কুরবানির পশু কাটানো হয় তাদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানিরগোশত দেওয়া বৈধ নয় । এ প্রথা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং এটা মারাত্মক গুনাহের কাজ । এ সকল মজুরদেরকে টাকা পয়সা কিংবা অন্য কোন বস্তু পরিশ্রমিক হিসেবে দিতে হবে । কুরবানির পশুর চামড়া নিজের ব্যবহারে লাগানো যায় । কুরবানীর পশুর চামড়া দিয়ে জায়নামাজ, বইয়ের মলাট, দস্তর খানা ইত্যাদি তৈরি করে নিজে ব্যবহার করা যায় । যদি এ চামড়া নিজে ব্যবহার না করে তবে গরীব মিসকিনকে চামড়া দিতে হবে । কেননা এ চামড়া গরীব মিসকিনদের হক । তবে সবসময় খেয়াল রাখতে হবে, কুরবানীর পশুর চামড়া, গোশত বা পশুর অন্য কোন অংশ পরিশ্রমের বিনিময়ে দেয়া যাবে না । অজ্ঞতাবশত কিংবা জেনেও যদি এ সকল শর্ত ভঙ্গ করা হয় তবে পূণরায়সমপরিমান মূল্য গরীবদের মাঝে বিলি করতে হবে ।

 

কুরবানির সাথে তাকবিরেতাশরিকগভীরভাবে সম্পর্কিত । জিলহজ্জ্ব মাসের ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তফরযনামাজ শেষে জামাআ’তে কিংবা একাকী, পুরুষ কিংবা মহিলা, মুকিম কিংবা মুসাফির সবার উপর একবার তাকবিরেতাশরিক (আল্লাহুআকবার, আল্লাহুআকবার, লা ইলাহাইল্লাল্লাহু, আল্লাহুআকবার, আল্লাহুআকবার, ওয়ালিল্লাহিলহামদ) পাঠ করা ওয়াজিব । এ সময়ের মধ্যে যদি ওজরবশত কোন নামাজকাযা হয়ে যায় তবে সে কাযানামাজ আদায়ের পর তাকবিরেতাশরিক পাঠ করা ওয়াজিব । পুরুষগণ উচ্চঃস্বরে এবং মহিলারা নিম্নস্বরে বা নিরবেতাকবীরেতাশরীক পাঠ করবেন । জামাআ’তের সাথে নামাজসমাপান্তে ইমাম সাহেব ভুলক্রমেতাকবিরেতাশরিক পাঠ না করলে, মুসল্লিদের মধ্য থেকে যে কাউকে উচ্চঃস্বরেতাকবিরেতাশরিক পাঠ করা আবশ্যক । কারণ তাকবিরেতাশরিক ইমাম-মুক্তাদি নির্বিশেষে সকলের জন্য পাঠ করা অত্যাবশ্যক ।

 

পবিত্র কুরআনমাজিদে মহান রব্বুলআলামিন ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত কিংবা রক্তের কোন মূল্য নাই (পৌঁছে না) বরং এক্ষেত্রে কুরবানী দাতার খোদভীতিইমূখ্য’ । সুতরাং আমাদের সমাজে কুরবানিকে কেন্দ্র করে যেভাবেগোশত প্রাপ্তি ও পরিমাপের প্রতিযোগিত শুরু হয়েছে এটা অবিলম্বে ত্যাগ করতে হবে । কুরবানির পশুর গোশত টাকার সাথে তুলনা করে কেজির দর হিসাব করা উচিত নয়। প্রতিটি ঈদ মানুষের মাঝে সাম্যতার শিক্ষা নিয়ে আগমন করে । কাজেই আসন্ন কুরবানির ঈদও যেন মুসলমানদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে পারে তার নিশ্চয়তা আমাদেরকেই দিতে হবে । ঈদুলআযহার শিক্ষার মাধ্যমেই ধনী-দরিদ্রেরমধ্যকার ব্যবধান দূর যাক । সর্বোপরি মহান আল্লাহর কাছে প্রার্থনা, যাতে সকলের কুরবানি কেবল স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে হয়।

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

 

Views: 346

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

by admin
November 16, 2026
0
8

বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেবে ইতালি। এ লক্ষ্যে আগ্রহীদের আবেদনের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগে ২৩ অক্টোবর...

সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয় : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয় : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

by admin
November 16, 2026
0
1

সড়ক দুর্ঘটনা বর্তমান বিশ্বের একটি অন্যতম ভয়াবহ সামাজিক ও মানবিক সমস্যা। প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে...

মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার

মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার

by admin
November 15, 2026
0
8

সাতচল্লিশে ব্রিটিশ শাসনের অবসান কিংবা একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ—আমাদের ভূখণ্ডের মানচিত্র ও পতাকা বদলেছে ঠিকই, কিন্তু রাষ্ট্র পরিচালনার পুরোনো ঔপনিবেশিক ছাঁচটি...

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

by admin
November 15, 2026
0
15

জাহেদুল ইসলাম আল রাইয়ান ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে...

বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ

বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ

by admin
November 15, 2026
0
6

পতিত ফ্যাসীবাদী শক্তির মদদে বোমাবাজি, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ...

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

by admin
November 15, 2026
0
22

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার এক অনন্য...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর November 16, 2026
  • কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি November 16, 2026
  • এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান November 16, 2026
  • সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয় : লায়ন মোঃ গনি মিয়া বাবুল November 16, 2026
  • নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন November 15, 2026
  • জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক November 15, 2026
  • নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে November 15, 2026
  • বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন November 15, 2026
  • বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে November 15, 2026
  • বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি November 15, 2026
  • সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন November 15, 2026
  • বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। November 15, 2026
  • মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার November 15, 2026
  • বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া November 15, 2026
  • রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ November 15, 2026
  • কালীগঞ্জে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার November 15, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 15, 2026
  • পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে এক চোর নিহত November 15, 2026
  • নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত November 15, 2026
  • JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। November 15, 2026
  • ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর November 15, 2026
  • যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি November 15, 2026
  • নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ November 15, 2026
  • আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 15, 2026
  • সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক November 15, 2026
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর November 15, 2026
  • নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত November 15, 2026
  • রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার November 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

      বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

      November 16, 2026
      কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

      কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

      November 16, 2026
      এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

      এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

      November 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d