প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যে-কোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করছে টিআইবি। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে। এ বছর নিন্মোক্ত দুইটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে-
-
প্রিন্ট মিডিয়া ফেলোশিপ: যে-কোনো বাংলা ও ইংরেজি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।
-
ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ: বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও-তে কর্মরত সাংবাদিক।
ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে https://ti-bangladesh.
ফেলোশিপের প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন ২০২৪। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।







