বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ বদলগাছীর বীর মুক্তিযোদ্ধা আধ্যাত্নিক সুফিসাধক ডাঃ আব্দুল হান্নান কলন্দর চিশতী (রহঃ) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন সহ মুক্তিযোদ্ধাগণ, শিষ্য-ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ২০ শে জুন বৃহস্প্রতিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হান্নান নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি………..রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ পুত্র, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও শিষ্য, ভক্ত রেখে গেছেন। ডাঃ আব্দুল হান্নানকে ২১ জুন শুক্রবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ শেষে তার আধ্যাত্নিক সাধনালয় বদলগাছী উপজেলার কার্ত্তিকাহার গ্রামে অবস্থিত দরবার-ই কলন্দর প্রাঙ্গনে দাফন করা হয়। আধ্যাত্নিক সুফি সাধক ডাঃ আবুল হান্নান কলন্দর চিশতী (রহঃ) দরবার-ই কলন্দর এর গদিনশিন পীর ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







