রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও সংস্কার হওয়ার এক মাসের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। ফলে ঈদে ঢাকা ফেরা যাত্রীসহ চরম ভোগান্তিতে পড়েছে রংপুর ও লালমনিরহাটের সাধারণ মানুষ। তবে সেতুটির রক্ষণাবেক্ষণে দায়িত্বরত কর্মকর্তারা এটিকে সরাসরি ফাটল না বলে হেয়ার লাইন ক্র্যাক বলেছেন। সরেজমিনে দেখা যায় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু উত্তর পার্শ্বে প্রায় ৭ ফিট কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে ¯প্যানের ঢালাইয়ের কিছু অংশ উঠে গেছে। জানা যায়, তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুর উদ্বোধন হয়েছে ৭ বছর আগে। উদ্বোধনের পর থেকে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল সাড়ে তিন বছর। দেড় বছর আগে বাস-ট্রাক চলাচল শুরু হলেও সংযোগ সড়ক দুর্বল হয়ে পড়ায় এখন আবার তা বন্ধ হয়ে যঅয। নতুন করে সড়ক সংস্কার ও নির্মাণ না হওয়া পর্যন্ত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। পরে ট্রাক শ্রমিকরা চাপ দিলে সেতুর উত্তর প্রান্তে প্রতিবন্ধক খুঁটি বসানো হয়। পরে গত মাসখানেক আগে রংপুর থেকে কাকিনা পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের এক মাসেই পিচ ঢালাই উঠে যাচ্ছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে করে লালমনিরহাটের ৫টি উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দরের শত শত ট্রাক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সড়কটি দিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন আসা-যাওয়া করে ৩৫ হাজারের বেশি মানুষ। প্রতিদিন ছোট-বড় সাড়ে তিন হাজারের বেশি মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে। রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান আলী বলেন, অতিবৃষ্টি এবং ওভার লোডের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুতে ভারী যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে চীফ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






