Saturday, November 7, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘মুক্তিযুদ্ধের চেতনায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি নির্মূলের আহ্বান’

admin by admin
June 26, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ২৬ জুন, ২০২৪
সংবাদ বিজ্ঞপ্তি
শহীদজননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকীতে নির্মূল কমিটির জাহানারা ইমাম স্মারক বক্তৃতা এবং স্মৃতিপদক প্রদান উপলক্ষে আলোচনা সভা
‘মুক্তিযুদ্ধের চেতনায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি নির্মূলের আহ্বান’

আজ ২৬ জুন (২০২৪) বুধবার বিকাল সাড়ে ৩টায় শহীদজননীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রতি বছরের ন্যায় ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছর ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। তাঁর বক্তৃতার বিষয়: ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার’। দাপ্তরিক প্রয়োজনের তাগিদে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার অধস্তন আদালতসমূহ পরিদর্শনের কার্যক্রম গ্রহণ করায় তিনি শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল।
‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান করা হয়। এ বছর ব্যক্তি হিসেবে বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের পুরোগামী নেতা বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম এবং সংগঠন হিসেবে ‘এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দা কমন পিপল’ (এলকপ)-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম, এলকপ-এর সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ও ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সহসভাপতি এডভোকেট এম সাঈদ আহমেদ রাজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শহীদসন্তান আসিফ মুনীর।
সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে শহীদজননী জাহানারা ইমমের অবদান স্মরণ করে নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা প্রায় তিন যুগ আগে নির্মূল কমিটির আন্দোলন শুরু করেছিলাম শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে এর আংশিক বিজয় অর্জিত হলেও মুক্তিযুদ্ধের চেতনায় সমজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। সংবিধানে রাষ্ট্রের চার মূলনীতি ফিরে এলেও জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের দ্বারা কৃত সংবিধানের সাম্প্রদায়িকীকরণ ও পাকিস্তানীকরণের ক্ষতচিহ্ন এখনও রয়ে গেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এদেশে কখনো যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হত না, সংবিধানের চার মূলনীতিও পুনঃস্থাপন করা যেত না। তাঁর নেতৃত্বে অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করলেও দেশে যেভাবে মৌলবাদ, সাম্প্রদায়িকতার পাশাপাশি দুর্নীতি ও জবাবদিহিহীনতা বেড়েছে এর মূলোৎপাটন করতে না পারলে আমদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে।’
পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার দুর্নীতি সম্পর্কে পুলিশ এসোসিয়েশনের বক্তব্যের কঠোর সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, ‘গুটিকয় পুলিশ কর্মকর্তার দুর্নীতির দায় কোনও অবস্থায় পুলিশ প্রশাসন বা সরকার নিতে পারে না। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির সংবাদ প্রথম গণমাধ্যমই প্রকাশ করেছে, যার ভিত্তিতে অনেক আগেই বিভাগীয় তদন্ত আরম্ভ করা উচিৎ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তা না করে পুলিশ এসোসিয়েশন যেভাবে গণমাধ্যমের সমলোচনা করেছে তার দায় সরকারের ওপরই পড়ে। অপরাধীরা ব্যাংকে সঞ্চিত যাবতীয় অর্থ নিয়ে নিরাপদে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়, তাদের ব্যাংক লেনদেন বন্ধ করা হয়Ñ এটা একটা তামাশায় পরিণত হয়েছে। এ ক্ষেত্রে দুদকও তাদের গাফেলতির দায় এড়াতে পারে না। কারা বেনজির ও মতিউরের মতো ভয়ঙ্কর দুর্নীতিবাজদের নির্বিঘ্নে দেশত্যাগ করতে দিয়েছে এরও তদন্ত হওয়া দরকার। মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য দেশে ও বিদেশে বহু ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। এদের নির্মূল না করলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন নস্যাৎ হয়ে যাবে।’
জাহানারা ইমাম স্মারক বক্তৃতায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান তাঁর লিখিত ভাষণে বলেন, ‘১০ই এপ্রিল, ১৯৭২ তারিখে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনে স্বাধীনতা ঘোষণা সম্পর্কীয় প্রস্তাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যারা জঘন্য যুদ্ধ-অপরাধী, যারা এই দেশে পাশবিক অত্যাচার করেছে, লুট করেছে, আন্তর্জাতিক আইন অনুসারে তাদের যুদ্ধ-অপরাধী হিসেবে বিচার হবে।… এই যে ন্যায়বিচারের আকাক্সক্ষা, নির্যাতনের ক্ষতকে সারিয়ে তোলার প্রচেষ্টা, অত্যাচারিতের হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করতে সঠিক বিচারের বন্দোবস্ত করা, এটাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের অন্যতম মূলনীতি বললে অত্যুক্তি হবে না। বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠিত হয়েছিল বঞ্চিতের অধিকার প্রতিষ্ঠায়, সাম্য আর ন্যায়বিচার ছিল তার বুনিয়াদি পাটাতন। আর এই পাটাতন দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, যখন তিনি দ্রুততম সময়ে আমাদের দিয়েছিলেন বিশ্বের অন্যতম উৎকৃষ্ট সংবিধান। লক্ষণীয়, যে মানুষটি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, রাষ্ট্র গড়ে দিয়েছেন, অবিসংবাদিত জনপ্রিয়তায় সিক্ত হয়েছেন, যে মানুষের মুখের কথায় ৭ মার্চের পর থেকে এ অঞ্চলে ডি ফ্যাক্টো সরকার গঠিত হয়ে গেছে, শুধু তাই নয়, স্বাধীনতার পর যে তুমুল উদ্দামতায় মানুষ তাঁকে বরণ করে নিয়েছে, কেবল তাঁর মৌখিক নির্দেশনাকে আইনের রূপ দিতে প্রস্তুত থেকেছে, সে মানুষটি কিন্তু দিনশেষে সংবিধানের কাছেই ফিরে গিয়েছেন, আইনের শরণাপন্ন হয়েছেন, আইনের শাসন নিশ্চিত করেছেন। এটা তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার অসামান্য স্মারক।
প্রধান বিচারপতি তাঁর লিখিত ভাষণে আরো বলেন, ‘বঙ্গবন্ধু অস্ত্রের প্রতিযোগিতাকে প্রত্যাখ্যান করেছেন, বর্ণবৈষম্যকে ঘৃণা করেছেন, বিশ্বব্যাপী সম্পদের সুষম বণ্টনের উপর জোর দিয়েছেন। তিনি দক্ষিণ এশিয়া, উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত, পুরো পৃথিবী নিয়ে ভেবেছেন। ৬ নভেম্বর, ১৯৭৪ এ মিশরের কায়রোতে এক ভোজসভায় বঙ্গবন্ধু ইসরাইলি আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, ফিলিস্তিনিদের বলেছিলেন ভাই, তাদের পূর্ণ জাতীয় মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের পাশে থাকার কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর সেদিনকার কথাগুলোই কি আজ আবারও ভীষণ প্রাসঙ্গিক হয়ে ফিরে আসছে না? বিশ্বব্যাপী কর্পোরেট পুঁজির অসম সঞ্চালনে, ভোগবিলাসের আয়োজনে কি পৃথিবী আহত হচ্ছে না? অনাহারে অর্ধাহারে থাকা মানব সন্তানদের হাহাকার ধনকুবেরদের মহাকাশ ভ্রমণের লালসা থামাতে পারছে না। নিয়মিত বিরতিতে বিলিয়নিয়ারদের বহুমূল্য ইয়টে অবকাশ যাপন কিন্তু বন্ধ হচ্ছে না। নিহত যুদ্ধশিশুর লাশ হাতে নিয়ে যে বাবা শোকে পাথর হয়ে আছেন, যে মা তীব্র অনুতাপে দগ্ধ হচ্ছেন এই ভেবে, ঘাতক বুলেট তাঁর শরীরে না লেগে সন্তানের নরম হৃদপিণ্ডে বিদ্ধ হলো কেন, তাঁরা কি জানেন, তাঁদের সন্তানের রক্তে প্রতি মুহূর্তে অকল্পনীয় অর্থমূল্যে পরিপুষ্ট হচ্ছে বিশ্বের অস্ত্র কারখানাগুলো? আসুন, আজকের যুদ্ধংদেহী পৃথিবীতে বঙ্গবন্ধুর কাছে ফিরে যাই, তাঁর রাজনৈতিক দর্শনের ঔজ্জ্বল্যে নিজেরা সমৃদ্ধ হই, আর তা ছড়িয়ে দেওয়ার দায়ভার নিই পৃথিবী জুড়ে।’
নির্মূল কমিটির সভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর ভালবাসা বাঙালির জন্য এবং বিশ্বের সকল শোষিত মানুষের জন্য এটিই তাঁর দর্শন। তিনি তাঁর মানবিক আদর্শের আদলেই দেশ গড়তে চেয়েছিলেন। ’৭৫-এর পর বঙ্গবন্ধুর আদর্শকে ছুড়ে ফেলেছিল স্বাধীনতাবিরোধীরা সেই আদশর্কে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী।’
বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, ‘ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা যখন বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর চক্রান্ত শুরু করল। ঠিক সেই সময় আবির্ভূত হয়ে ছিলেন শহীদজননী। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গণআদালত। আজ শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য তিনি যে মশাল জ্বালিয়ে ছিলেন, আমরা পরবর্তী প্রজন্ম সেটিকে সামনে এগিয়ে নিয়ে যাব।’
বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম বলেন, ‘ ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সারা দেশে ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার আরম্ভ করেছিলেন কিন্তু ’৭৫-এর পর সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তিতে ’৯২ সালে শহীদজননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে সাহসী উদ্যোগ নিয়েছিলেন সেই আন্দোলন আমরা এখনো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম এখনো তা প্রতিষ্ঠা করতে পারিনি।’
সংগঠন হিসেবে ‘এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দা কমন পিপল’ (এলকপ)-কে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান করায় নির্মূল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘এই সম্মাননা ‘এলকপ’-কে মুক্তিযুদ্ধের বাস্তবায়নের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রেরণা যোগাবে।’
তিনি আরো বলেন, ‘এলকপ ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যুদ্ধাপরাধীদের মক ট্রায়াল (প্রতীকী বিচার) করেছিল। বর্তমানে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কার্যক্রমের আন্দোলনে এলকপ সবসময় নির্মূল কমিটির পাশে থাকবে।’
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নির্মূল কমিটি’র সহসভাপতি এডভোকেট এম সাঈদ আহমেদ রাজা। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি নির্মূলের আহ্বান জানান।
এর আগে আজ সকাল ৮টায় মিরপুরে শহীদজননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

Views: 234

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

by admin
November 7, 2026
0
2

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি...

নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক।

নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক।

by admin
November 7, 2026
0
3

নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীতে স্ত্রী সহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও...

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

by admin
November 6, 2026
0
7

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১ মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের...

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

by admin
November 6, 2026
0
5

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে করপাটিকে হারিয়ে ফুলমুড়ির শিরোপা জয় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার...

পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

by admin
November 6, 2026
0
20

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি...

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

by admin
November 6, 2026
0
14

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি November 7, 2026
  • নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। November 7, 2026
  • মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১ November 6, 2026
  • চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে November 6, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি November 6, 2026
  • কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা November 6, 2026
  • মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত November 6, 2026
  • বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি November 6, 2026
  • খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা November 6, 2026
  • আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। November 6, 2026
  • গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা November 6, 2026
  • বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন November 6, 2026
  • ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে? November 6, 2026
  • পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স November 6, 2026
  • ” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর November 6, 2026
  • প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি November 6, 2026
  • বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা November 6, 2026
  • চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল November 6, 2026
  • আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। November 5, 2026
  • কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি November 5, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রশিদা তলাইব ও ইলহান ওমর। November 5, 2026
  • চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন November 5, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় November 5, 2026
  • খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। November 4, 2026
  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

      বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

      November 7, 2026
      নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক।

      নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক।

      November 7, 2026
      মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

      মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

      November 6, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d