মিরসরাই প্রতিনিধি
এসো মিলি প্রাণের বন্ধনে এই শ্লোগানে এসএসসি
২০০৪ ব্যাচ মিরসরাই উপজেলার বন্ধু পরিচিতি ও আড্ডা
সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরসরাই
প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত বন্ধু পরিচিতি ও আড্ডা
অনুষ্ঠান আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
সাংবাদিক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং
মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রতিনিধি শিক্ষক শেখ ফরিদের
সঞ্চালনায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে অংশ নেয় পশ্চিম
মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নিয়াজ
মোরশেদ, মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
ইফতেখার হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়
প্রতিনিধি সরোয়ার উদ্দিন, মঘাদিয়া নুরুল আবছার
চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুর উদ্দিন রুমন,
আরিফ হোসেন, জেবি উচ্চ বিদ্যালয় প্রতিনিধি বাবলু
দে, ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
কাওছার হোসেন, শাখাওয়াত হোসেন, জনার্দ্দনপুর উচ্চ
বিদ্যালয় প্রতিনিধি নোভেল ভৌমিক, হাইতকান্দি উচ্চ
বিদ্যালয় প্রতিনিধি আফজালুল হক, মিরসরাই পাইলট
উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মিজানুর রহমান, আবুতোরাব
উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুরুল মোস্তফা, আমিনুল
ইসলাম, মোশাররফ হোসেন, শিমুল নাথ, নিজামপুর
মোসলিম উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল
ফারুক আজাদ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুরের
ছালাম, তানভীর করিম চৌধুরী, মোহাম্মদ হাসান,
শাহাদাত হোসেন, মাজেদা হক উচ্চ বিদ্যালয়
প্রতিনিধি সাইদুল হাসান, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়
প্রতিনিধি শাহাদাত হোসেন আরাফাত।
বন্ধু পরিচিতি ও আড্ডা অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক
এম আনোয়ার হোসেন জানান, মিরসরাই উপজেলার ৪৫
টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২০০৪ ব্যাচের সকলকে একই
ছাতার নিচে আনার জন্য বন্ধু পরিচিতি ও আড্ডা
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ২০০৪ ব্যাচের
শীঘ্রই একটি মিলনমেলার আয়োজন কিভাবে করা যায়
সেই বিষয়ে সকল বন্ধুরা ঐক্যমত পোষণ করেন।







