মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৯ টার দিকে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের প‚ব দুর্গাপুর গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়। ওই রাতেই মহামায়া ইকোপার্কে অজগরটি অবমুক্ত করেন বনবিভাগ। প‚র্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙ্গিনায় জালি তারের সাথে আটকে যায় অজগরটি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তাদের খবর দিলে রাত ৯ টার দিকে তারা সাপটি উদ্ধার করে।
বন বিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ জানান, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনানুযায়ী এই নির্বিষ অজগরটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, কোথাও সাপ দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করছি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







