স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নন্দিত কাউন্সিলর ও বন্দর থানা আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন মিয়া। ৫ জুলাই শুক্রবার বিকেলে বন্দর শাহী মসজিদস্থ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমের সভায় স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয় মিছিলটি। শত শত নারী পুরুষসহ আবাল বৃদ্ধা বনিতা ওই মিছিলে অংশ নেয়। মিছিল প্রর্দশনে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড,খোকন সাহা। পরে কাউন্সিলর শাহিন মিয়া তার বক্তব্যে নানা কিছু উপস্থাপন করেন। শাহিন মিয়ার নেতৃত্বের মিছিলে উল্লেখযোগ্যদের মধ্যে অংশ নেন আবুল বাশার,মোঃ আলাউদ্দিন,স্বপন মিয়া মোঃ নুন্না,মানিক হোসেন,মোঃ নাদিম মোঃ রানা,কাকলী আক্তার,শাহনাজ বেগম প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







