আর্টিফিশিয়াল টেকনিক্যাল সম্পর্ক বিদ্ব্যান মনুষ্য একটি জাতি গঠন করতে পারি
দিনাজপুর প্রতিনিধি ঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আমাদের এই দেশটা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খিৃষ্টান সকল ধর্মের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু তার কন্যা শেখ হাসিনা আছে বলেই আমরা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে বসবাস করছি। এই যে ভ্রাতৃত্বের কথা বলি এই ভ্রাতৃত্ব শুধু হিন্দুদের মধ্যে ভ্রাতৃত না এটা হচ্ছে হিন্দু, মুসলমান সকল ধর্মের জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে এই ভ্রাতৃত্ববোধটুকু শক্তিশালী ও অঙ্কুন করতে হবে। ১৯৭১ সালে রণাঙ্গনে ভ্রাতৃত অঙ্কুন করে আমরা একত্রে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিলাম। এটা অঙ্কুন করে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য উন্নত আধুনিক সমৃদ্ধ আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি আমরা যে রোবটিক্স বাংলাদেশের কথা বলছি আমরা যে আর্টিফিশিয়াল টেকনোলজির বাংলাদেশের কথা বলছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একসাথে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে পারি। আজকে তার নেতৃত্বে আমরা এই দেশটাকে আর্টিফিশিয়াল টেকনিক্যাল সম্পর্ক বিদ্ব্যান মনুষ্য একটি জাতি গড়ে তুলবো আগামী দিনের এটাই হোক সবার প্রার্থনা।
তিনি বলেন আমাদের রাষ্ট্র ধর্মীয় নিরপেক্ষ এই আলোকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুর সমান অধিকার, একজন খ্রিস্টানের যে অধিকার, একজন আদিবাসী জনগোষ্ঠীর সমান অধিকার রয়েছে। কিন্তু বিএনপি ও জামাত সরকারের আমলে এ অধিকার ছিল না।
৭ই জুলাই রবিবার দিনাজপুর গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব -২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিখির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর মন্দির উন্নয়ন কমিটি ইসকন এর সভাপতি শ্রীযুক্ত বিশ্বম্ভর দয়াময় দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। দিনাজপুর জুবলি স্কুলের প্রধান শিক্ষক বুনু বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যামসুন্দর রায়, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাসুম (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, জেলা পূজা উদযাপন পরিষদের উত্তম কুমার রায় প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল রাহান, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ। বক্তব্যের শেষে হাজার হাজার ভক্তদের অংশগ্রহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুভ উদ্বোধন করেন। দিনাজপুর গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এর অধ্যক্ষ শ্রী বিক্রমী রামদাস সার্বিক দায়িত্বে ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







