নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
অনাড়ম্বর আয়োজনে দিনাজপুর এসএসসি-১৯৭৬ ব্যাচ বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাতে শহরের বালুবাড়িস্থ পল্লীশ্রী অডিটোরিয়ামে আমেরিকান প্রবাসী আনোয়ার সুবহানী-লিখন দম্পতির পৃষ্ঠপোষকতায় দিনাজপুর এসএসসি-১৯৭৬ ব্যাচ আয়োজিত বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজদের পূনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়।
মিলনমেলার আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুল জব্বার ও দিনাজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বজির চৌধুরী। এর আগে শৈশব-কৈশোর ও দুঃসময়ের স্মৃতি সহপাঠীদের সামনে তুলে ধরেন সাবেক ছাত্রনেতা রেজাউন নবী সরকার, রঞ্জু, রবিউল আউয়াল রবি, আলতাফুজ্জামান মিতা, মুরাদুল ইসলাম মুরাদ।
এছাড়াও মাইক হাতে নিয়ে শৈশবের স্মৃতিচারণ করেন মালেকা পারভীন বেবী, নাজনীন বেবী, নুরুজ্জামান সুবহানী মানু, বাবুল প্রমুখ।
আনন্দঘন পরিবেশে এই এসএসসি-৭৬ ব্যাচের মিলনমেলায় অংশ নেন প্রায় ২শ জন বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজ। সকলেই একসঙ্গে রাত্রীকালীন ভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তী ঘটায়।






