রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার ওয়ারেন্টের ভুক্ত ৩জন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে চৌখস পুলিশের দল। উক্ত বিষয়ে থানা সুত্রে জানা যায়,রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে নের্তৃত্ব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এসময় চুরি মামলার ওয়ারেন্টে ভুক্ত রানা মিয়া (২৬),জাবেদ আলী (২৭) ও জাহিদ হাসান (৩৫) নামে তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওয়ারেন্ট ভুক্ত ৩জন আসামি হলো,বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর (পশুহাসপাতাল পাড়া) মহল্লার মৃত হামিদের ছেলে রানা মিয়া (২৬), পূর্ব জগন্নাথপুর মহল্লার মজিবর রহমানের ছেলে জাবেদ আলী (২৭) ও একই মহল্লার মৃত আজিজুল ইসলামের ছেলে জাহিদ হাসান (৩৫)। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জি আর নং-১৯৪/২১ (বিরামপুর) ও জি আর নং-৭৭/২১ (বিরামপুর) এর গ্রেফতারী পরোয়ানামূলে পেশাদার তিন চোরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন,ধৃত আসামীদের সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা যায়।।








