পারভীন সুলতানা (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও উপজেলা বিএনপিসহ সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতারা জনান, আন্দোলনের ফলে আজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এমন একটি দেশ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। এবং স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে তা আমরা পেয়েছি। তাই সেই আনন্দে আনন্দ মিছিল করছি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







