রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। আজ ৭ আগস্ট বুধবার সকাল ১১টার
দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত
করেন তিনি। এসময় তিনি আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এছাড়াও নিহতের পরিবারকে এক লক্ষ টাকা নগদ ও তার পরিবারের পাশে সারাজীবন থাকার ঘোষণা দেন
তিনি। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে হত্যাকান্ডে জড়িত সবার বিচারের আওতায় আনা হবে
বলেও জানান জামায়াতের আমির। এর আগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে হেলিকপ্টার
থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ
সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় আবু সাঈদের
পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







