মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহযোগিতা করবে উপজেলা বিএনপি। শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন বিএনপির শীর্ষ নেতারা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য আউয়াল চোধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন। আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবু প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, জনগণের জান মাল রক্ষায় ও মিরসরাই থানা পুলিশের নিরাপত্তায় সবসময় পাশে থাকবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।







