রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ ১২ আগস্ট সোমবার মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। বদলি করা দুই কর্মকর্তা হলেন পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী ও সহকারী পরিচালক ডা. মো. মজিদুল ইসলাম। একই সঙ্গে সেই দুই কর্মকর্তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে হয়।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







