রংপুর বিভাগীয় প্রতিনিধি: সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতকাল সোমবার মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, ¯পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে থাকে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী...








