মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি.
নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্বোধন করা হয়েছে।
‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন’ প্রকল্প (এলডিডিপি) এর সহযােগিতায়, প্রাণিসম্পদ অধিদপ্তর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ উপজেলা প্রাণিসম্পদ অফিসার মােঃ ওয়ালী-উল- ইসলাম, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, নওগাঁ-০৬ আসনের মােঃ আনােয়ার হােসেন হেলাল এমপি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রুবাইয়েত রেজা,আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম,নাজিম উদ্দীন মন্ডল, খামারি আব্দুর রাজ্জাক প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩২টি স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত খামারিদের উৎসাহ প্রদান করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







