মৃত্যু ভয়কে ভুলে জনতার একাংশ বিএনএস সেন্টারের সামনে চলে আসে। তার ৮০ মিটার সামনে সেনাবাহিনীর বেড়ি গেট। সেনাবাহিনী সেখান থেকে মাইকে ঘোষণা দিচ্ছে সামনে আগালে গুলি করা হবে। জনতা সেখানে থেমে শ্লোগান দিতে থাকে। জনতা আগানোর চেষ্টা করলে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়ে।সে মুহূর্তে মজার একটা ঘটনা ঘটে যায়। যেনো আল্লাহর একটা গায়েবী সাহায্য চলে আসে। যেখানে বেড়িগেট দিয়ে রেখেছে সেই স্থানের দুপাশ থেকে এলাকাবাসী, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অলিগলি দিয়ে হটাৎ রাস্তায় নেমে আসে। সেনাবাহিনী ঘেরাওয়ের ভিতর পড়ে যায়। আর সাথে সাথে সামনে অপেক্ষমাণ জনতা পতাকা হাতে দৌড়ে আসতে থাকে। সেনাবাহিনী পিছে হটতে বাধ্য হয়। এরপরই এই জনতাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। অর্জন করে আকাঙ্খীত সেই মহা বিজয়। মৃত্যু ভয়হীন এই জনতা সেদিন আল্লাহর গায়েবী সাহায্যে বিজয় লাভ করেছিল, আলহামদুলিল্লাহ।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







