আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ-মুক্তি এবং সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ আগষ্ট শুক্রবার সকাল ১১টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, ইউপি চেয়ারম্যান আল এমরান, সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মুকুল, রবিউল হাসান, মামুনুর রশিদ, উপজেলার ৮ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ-মুক্তি সহ সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।








