মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফিরোজ তালুকদার পলাশের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাস স্ট্যান্ডে বাংলাদেশ জামাতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, জামায়াতে ইসলামী জেলা কমিটির সদস্য মওলানা আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলা শাখার সেক্রটারী মাওলানা নজরুল ইসলাম সাবেক জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস ছালাম প্রমুখ।
Views: 291
Related