Saturday, November 7, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

সালমান এফ রহমান ও এস আলমের দখলে ছিল বাংলাদেশ ব্যাংক

admin by admin
August 28, 2024
in অপরাধ, আলোচিত নিউজ/ছবি, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক তথ্য বেরিয়ে আসছে। দেশের ব্যাকিংক খাতে হয়েছে সবচেয়ে ন্যাকারজনক দুর্নীতির ঘটনা। এইসব ঘটনায় দুর্নীতিবাজদের সহযোগিতা জুগিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, গত ১৫ বছর কেন্দ্রীয় ব্যাংকটির একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এ ক্ষেত্রে আরও কয়েকজন ব্যবসায়ী ছিলেন তাদের সহায়ক।

এক কথায় দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ চলে যায় মাফিয়াদের হাতে। আর সুযোগ বুঝে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা নামে-বেনামে বের করে নিয়েছেন তারা। এর বড় অংশই বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।

জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও ২০১৪ সালের নির্বাচনের পর শুরু হয় ব্যাংক দখল ও লুটপাটের ধারা।

 

আওয়ামী লীগ শাসনামলের শুরুতে ২০০৯ সালের ১ মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. আতিউর রহমান। দায়িত্বের প্রথম মেয়াদে তেমন কোনো অভিযোগ না থাকলেও দ্বিতীয় মেয়াদে সমালোচনার মুখে পড়েন এই অর্থনীতিবিদ। বিশেষ করে গণমাধ্যমে অতিপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কারণে বিতর্কিত হন তিনি। এসএমই ঋণ বিতরণের নামে দেশের বিভিন্ন প্রান্তে বহর নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমনকি কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ বাদ দিয়ে তার এসব সফরে ব্যাংকগুলোকে গেট, পোস্টার, ফেস্টুন তৈরিতে বাধ্যও করেছেন তিনি। সে সময় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে।

সর্বশেষ ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ঢুকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে নেয় হ্যাকাররা। ভয়াবহ ওই ঘটনা সরকারের কাছ থেকে ২৪ দিন লুকিয়ে রাখেন গভর্নর। এর জেরে ওই বছরের ১৫ মার্চ গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আতিউর রহমান দায়িত্বে থাকা অবস্থায়ই এস আলম গ্রুপ নামে-বেনামে দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের শেয়ারের নিয়ন্ত্রণ নেয়। তবে সে সময় ব্যাংকটি দখলে বাধা দেন গভর্নর।

 

তার যুক্তি ছিল, এই ব্যাংক বিপদে পড়লে দেশের আর্থিক খাত পুরোটাই বিপদে পড়বে। এজন্য এস আলম গ্রুপের চক্ষুশূল হয়েছিলেন তিনি। ওই সময় সরকারে সঙ্গে আঁতাত করে নিয়োগ পাওয়া এস আলমের বিশ্বস্ত ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনে চেষ্টা করেও ব্যর্থ হন।

আতিউর রহমান পদত্যাগ করায় ২০১৬ সালের ১৬ মার্চ দেশের ১১তম গভর্নর হিসেবে নিয়োগ পান ফজলে কবির। সালমান এফ রহমান ও সাইফুল আলমের (এস আলম) পরামর্শেই তাকে সে সময়ে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিদান হিসেবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় এস আলমকে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্তত পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে সহায়তা করেন। অবশ্য নির্বিঘ্নে ব্যাংক দখল ও সেখান থেকে বিপুল পরিমাণ টাকা বের করার সুযোগ করে দিতে একের পর এক নীতি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপার ভিশন, ব্যাংকিং রেগুলেশন, বৈদেশিক মুদ্রা ও নীতি এবং পরিদর্শন বিভাগগুলো অন্তত অর্ধশত সার্কুলার পরিবর্তন করেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়ে সপ্তাহের ব্যবধানে নতুন নীতিমালা করতেও দেখা গেছে।

এস আলম, বেক্সিমকোসহ বড় গ্রুপগুলোকে বিভিন্ন সুবিধা দেওয়ার কারণে ২০২০ সালে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদে ফের গভর্নর হন ফজলে কবির। এক্ষেত্রে তাকে নিয়োগ দিতে গভর্নরের সর্বোচ্চ বয়সসীমায়ও পরিবর্তন আনা হয়।

 

২০২০ সালের ১৫ জুলাই গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়। ফজলে কবির তার দায়িত্ব থাকা অবস্থায় দেশের বড় গ্রুপগুলোকে সুবিধা দিতে অন্তত ৩১টি সার্কুলার দিয়েছেন। দেশের আর্থিক খাতের দুর্গতির জন্য তার দায় সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ফজলে কবিরকে গভর্নর করার ক্ষেত্রে এস আলম ও সালমান এফ রহমান ঐকমত্যে পৌঁছাতে পারলেও আব্দুর রউফ তালুকদারকে নিয়োগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

ওই সময় সালমান এফ রহমান তৎকালীন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করতে চেয়েছিলেন।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলমের পছন্দে দেশের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পান আব্দুর রউফ তালুকদার। দায়িত্ব নিয়েই এক সপ্তাহের মধ্যে তিনি এস আলমের প্রতিষ্ঠানকে খেলাপি থেকে মুক্ত করতে একটি সার্কুলার জারি করেন। ওই সার্কুলার মনঃপূত না হওয়ায় ১৬ দিনের মাথায় ফের সার্কুলার জারি করতে হয়। এতে ঋণ পুনঃতপশিলে বড় ধরনের সুবিধা দেওয়া হয় খেলাপিদের।

শুধু তাই নয়, এস আলম ও সালমান এফ রহমানদের অনিয়মের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেন আব্দুর রউফ তালুকদার।

ওই নিষেধাজ্ঞার মধ্যেই নির্দেশনা জারি করে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক তুলে দেওয়া হয় এস আলমের হাতে। শুধু তাই নয়, এরপর কেন্দ্রীয় ব্যাংকের চাপে এস আলম গ্রুপের ঋণের ২ হাজার ৩২০ কোটি টাকা মওকুফ করে ন্যাশনাল ব্যাংক।

ব্যাংকটির বোর্ডের বেশিরভাগ সদস্যই ছিলেন এস আলমের অনুগত। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছেন।

তবে গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পর বিপাকে পড়েন সালমান এফ রহমান। তিনি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের মাধ্যমে বন্ড বিক্রি করে হাজার কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন গভর্নর। শ্রীপুর টাউনশিপ লিমিটেডের (এসটিএল) বন্ড আইএফআইসি ব্যাংক কীভাবে নিজেদের নামে বিক্রি করছে—তা জানতে চায় বাংলাদেশ ব্যাংক। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সালমানকে ছাড় দিতে হয়।

এরপর আলোচিত এই ব্যবসায়ীকে আরও বড় সুবিধা দিয়েছেন আব্দুর রউফ তালুকদার। জনতা ব্যাংক থেকে বিশেষ বিবেচনায় ২২ হাজার কোটি টাকা ঋণ নিতে সহায়তা করেছেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কোম্পানি আইনের সব ধরনের নীতি লঙ্ঘন করা হয়েছে।

তথ্য বলছে, আব্দুর রউফ তালুকদারের দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের একটি বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়। কিন্তু যার স্বাক্ষরে ওই সার্কুলার প্রকাশ করা হয়েছে, তিনি সেসময় ঢাকায় ছিলেন না। পরে জানতে চাইলে তিনি বলেন, এটা নাজিল হওয়া সার্কুলার ছিল। আমি বাড়ি ছিলাম। কিছুই জানতাম না। কিন্তু সার্কুলার জারি হয়ে গেছে।

এদিকে আব্দুর রউফ তালুকদার দায়িত্বে থাকা অবস্থায় খেলাপিদের সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সিআইবির নিয়ন্ত্রণ ব্যাংকগুলোর হাতে দেওয়া হয়। যাতে বড় খেলাপিরা ইচ্ছামতো ঋণের স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলোকে কার্যত অকার্যকর করে তোলেন।

এ কারণে তিনি দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে অনিয়ম বাড়লেও পরির্দশন অর্ধেকে নেমে আসে। এসব সুবিধার বিপরীতে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও আলোচনা রয়েছে। এর মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আলিশান সরকারি কর্মকর্তা হিসেবে পাওয়া জমিতে একটি শিল্প গ্রুপ আলিশান বাড়ি তৈরি করে দিয়েছে। এ কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান।

এসব বিষয়ে কথা বলার জন্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারকে একাধিকবার ফোন করা হলে প্রতিবারই তার নম্বর বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কোনো জবাব দেননি।

এদিকে এস আলম, সালমান এফ রহমানসহ বড় গ্রুপগুলো শুধু গভর্নরকেই কিনে নেননি। এই কাজে সহায়তার জন্য তারা নিয়োগ দিয়েছেন একের পর এক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক।

ডেপুটি গভর্নরদের তালিকায় আছেন সিতাংশু কুমার সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ নাসের ও খুরশিদ আলম। এদের মধ্যে এস কে সুর চৌধুরী এবং মনিরুজ্জামান এরই মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে কেলেঙ্কারিতে অভিযুক্ত। এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ নাসের ও খুরশিদ আলমকে পদত্যাগে বাধ্য করেছেন।

শুধু ডেপুটি গভর্নররাই নন, এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান অন্তত অর্ধশত নির্বাহী পরিচালক। ভয়াবহ লুটপাট, স্বেচ্ছাচারিতা আর জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কাজে জড়িয়ে পড়ায় সম্প্রতি ডেপুটি গর্ভনরের খুঁজে গঠিত সার্চ কমিটির কাছে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

তারা হলেন নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, মেজবাউল হক ও আনোয়ারুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালকদের অন্তত অর্ধডজন কর্মকর্তা এস আলম ও সালমান এফ রহমানকে সহায়তা দিতে কাজ করেছেন।

বিগত সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, গত কয়েক বছর দেশের ব্যাংক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বাংলাদেশ ব্যাংক তার দায় এড়াতে পারে না। বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে অনিয়ম-দুর্নীতির বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ ব্যাংক যদি চেষ্টা করত হয়তো অনেক অনিয়ম ঠেকাতে পারত। আবার অনেক ক্ষেত্রেই হয়তো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের কারণে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হতো। তার পরও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অনিয়ম ঠেকাতে চেয়েছিলেন কি না—সেটা গুরুত্বপূর্ণ।

Views: 505

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

by admin
November 6, 2026
0
6

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১ মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের...

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

by admin
November 6, 2026
0
4

চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে করপাটিকে হারিয়ে ফুলমুড়ির শিরোপা জয় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার...

পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

by admin
November 6, 2026
0
18

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি...

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

by admin
November 6, 2026
0
14

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে...

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের  অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

by admin
November 6, 2026
0
16

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ...

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

by admin
November 6, 2026
0
13

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১ November 6, 2026
  • চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে November 6, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি November 6, 2026
  • কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা November 6, 2026
  • মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত November 6, 2026
  • বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি November 6, 2026
  • খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা November 6, 2026
  • আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। November 6, 2026
  • গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা November 6, 2026
  • বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন November 6, 2026
  • ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে? November 6, 2026
  • পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স November 6, 2026
  • ” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর November 6, 2026
  • প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি November 6, 2026
  • বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা November 6, 2026
  • চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল November 6, 2026
  • আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। November 5, 2026
  • কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি November 5, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রশিদা তলাইব ও ইলহান ওমর। November 5, 2026
  • চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন November 5, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় November 5, 2026
  • খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। November 4, 2026
  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026
  • আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ! November 4, 2026
  • ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা November 4, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

      মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

      November 6, 2026
      চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

      চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

      November 6, 2026
      পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

      পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

      November 6, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d