হাসান আহমেদ : চাঁদপুরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সরবরাহ কার্যক্রমে শরিক হয়েছে চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে শাহরাস্তি উপজেলার নোয়াপাড়া গ্রামে ত্রান বিতরন করা হয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা সভাপতি সুভাষ চন্দ্র রায়।
তিনি বলেন, দেশের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আমাদের খাদ্য সহায়তা চাঁদপুরের বন্যা কবলিত শাহরাস্তি ও হাইমচর উপজেলায় বিতরণ করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে শারাস্তি উপজেলায় বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচলক হাজী নাজমুল আলম পাটোয়ারী, গোপাল চন্দ্র সাহা, পশের চন্দ্র মলাকর, সংবাদিক জাহাঙ্গির আলম রতন, জান্নাত সুমি, টুটন মজুমদার প্রমুখ।
বিকালে শাহরাস্তি উপজেলার সূচিাড়া গ্রামে পানিবন্দী পরিবারের মাঝে চাঁদপুর চেম্বার এর খাদ্য সহায়তা বিতরণে চেম্বার পরিচালকগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দুর্যোগকালীন শাহরাস্তি উপজেলর পানিবন্দী তিনশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করায় চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দ ও এই বিষয়ে সমন্ময়কারীদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চাঁদপুর চেম্বারের পরিচালক হাজী নাজমুল আলম পাটোয়ারী বলেন, ‘বিরামহীন বৃষ্টিতে চাঁদপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার বেশ কয়েকটি উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের আর্তনাদও বাড়ছে। মানুষের এই দুর্ভোগময় সময়ে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপশি চাঁদপুর চেম্বার সাধ্যমত বানভাসিদের পাশে থাকার চেষ্টা করছে।’
তিনি জানান, খাদ্য সহায়তা প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াজ, চিড়া, চিনি ও খাবার স্যালাইনসহ দশ প্রকারের খাদ্য সামগ্রী।







