Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সততার ভিন্নরকম শক্তি আছে!

admin by admin
September 11, 2024
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ক্ষমতার চাদরে থেকে কিংবা কালো হাতের আদর পেয়ে লোভের আশ্রয়-প্রশ্রয়ের
পরিণতি কত ভয়ানক হতে পারে তা যারা ধৃত হয়েছে কিংবা পালিয়ে বেড়াচ্ছে তাদের
অসহায়ত্ব দেখে অনুধাবন করা উচিত। অন্যায়ভাবে রাজকীয় সুযোগ নিয়ে যারা
রাজা-বাদশাহীর জীবন কাটিয়েছে, ভোগে মত্ত থেকেছে কিংবা অকারণে ক্ষমতা
দেখিয়েছে তাদের কেউ চিরকাল টিকেছে? টেকার কথা নয়। কারো অধিকার কেড়ে
নিয়ে, কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে কিংবা ক্ষমতার বড়াইেয় গণমানুষের
সাধারণ ইচ্ছা উপেক্ষা করে পৃথীবিতে কারো শক্তি চিরস্থায়ী হয়নি। দুর্নীতিবাজ
আমলা, ঘুষখোর পুলিশ, নীতিহীন শিক্ষক কিংবা অসৎ উদ্দেশ্যের মানুষ- দেশ
এই শ্রেণীর কাছে কখনো কখনো জিম্মি হয়েছে কিন্তু এরা দেশ জয় করতে
পারেনি। মানুষ এদেরকে ক্ষণিকের জন্য ভয় পেয়েছে কিন্তু সম্মান করেনি। অসৎ
লোকেরা তাদের চরিত্র উম্মোচিত হওয়ার ভয়ে তর্জন-গর্জন করে। মানুষের
কণ্ঠরোধ করে সত্য দমিয়ে রাখতে চায়, উচ্চকণ্ঠী হয়ে ন্যায়কে পরাভূত করতে
চায়। অথচ সত্য নিজে নিজেই শক্তিশালী। সে প্রকৃতির ইচ্ছায় প্রকাশিত হয়।
আপন আলোয় সবাইকে ঋদ্ধ রাখে।

অসৎ ক্ষমতা, অন্যায্য হস্তক্ষেপ এবং দম্ভ-অহং মানুষের পতনকে
ত্বরান্বিত করে। দুর্বলকে ঠকানোর সময়, কারো অধিকার দখল করার সময়
কিংবা কাউকে পেষণ করার কালে অপরাধীরা ভাবে সে কোন ক্ষত কিংবা ছাপ রেখে
যায়নি। অথচ প্রমাণ রয়ে যায়। যে কর্তা পরের জন্য গর্ত খুড়েছে অনুরূপ গর্ত
তার লাইফ সার্কেলে তাকেও সামনে আনবে এবং কৈফিয়ত চাইবে। যারা ক্ষমতা
দেখিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য রচনা করেছে, স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্যদের
অধিকার হরণ করেছে কিংবা লুটপাটের মাধ্যমে দেশের মরুদন্ড ভেঙ্গে দিয়েছে
তারাও প্রত্যেক অপরাধ কিংবা পাপের জন্য কঠোর শাস্তির মুখোমুখি হবে। কেউ
যদি ভেবে থাকে মানসিক অস্বস্তি, পারিবারিক অশান্তি কিংবা সামাজিক ঘৃণা

শাস্তি নয়- তবে ভুল হচ্ছে। আইনের দন্ড কিংবা ঘোরতর অসম্মানের চেয়ে
অবিশ্বাসে বাঁচা কিংবা অসম্মানে থাকা- এসব শাস্তির প্রাথমিক স্তর হলেও
অশান্তির তীব্র অনল সারাজীবন তাড়িয়ে বেড়ায়। অন্যায় করে টেনশনে নির্ঘুম
রাত কাটানো, সন্তান বিপথে যাওয়া কিংবা সমাজে অসম্মানিত হওয়ায় যে মানসিক
সংকট তৈরি হয় সেটাকে অবজ্ঞা করার আদৌ সুযোগ নাই।

অথচ একজন সৎ মানুষ সহজ-সরল জীবনযাপন করেও কত সুন্দরভাবে সসম্মানে
বাঁচে। তাদের বুকের সাহস কখনো ফুরোয় না। শরীরের পোশাক সস্তা হলেও সততায়
বাঁচা মানুষদের আদর্শ কখনো এমন সস্তা হয় না। সে নিজেকে পরের কাছে, ভয়ের
কাছে কিংবা অন্যায়ের কাছে বেচে না! দূরের মানুষ কিংবা অচেনা মানুষও যখন
সৎ মানুষ সম্পর্কে কথা বলে তখন সম্মানে হৃদয় বিগলিত হয় এবং মস্তক নত
হয়ে আসে। আপন হতেই শ্রদ্ধা-সম্মানের জন্ম হয়। যে মানুষ সুযোগ থাকা
সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে না, কাউকে ঠকায় না, দুর্নীতিতে জড়ায় না
কিংবা রাষ্ট্রের স্বার্থ বিক্রি করে দেয় না- সে আদর্শবান নিজ গুণেই মুল্যবান।
এমন আত্মশক্তির স্বতঃমূল্য আছে। সারাদিন পরিশ্রম করে, সামান্য
আয়োজনের ডাল-ভাত খেয়ে নাক ডেকে ঘুমাতে পারার যে তৃপ্তি তা অসৎ মানুষের
স্বপ্নের মত অথচ সততায় জীবন-যাপনকারীদের কাছে এটা নৈমিত্তিক রুটিন।
সততার যে শক্তি, সৎ লোকের যে সুগন্ধি তাতে সমাজ-সংসার আলোকিত হয়।
সমাজে যারা সৎভাবে বাঁচে অসুস্থ সমাজ সাময়িক সময়ের জন্য তাদের ভ্রকুটি
করে, তাচ্ছিল্য ভরে অপদস্থ করতে চায় অথচ সততা ও সত্যবাদী সর্বদা জয়ী
হয়। এই যে এই সমাজের টিকে থাকা, সম্মানে সামনে চলা তা কতিপয় সৎ মানুষের
অস্তিত্ববান থাকার কারণেই সম্ভব হচ্ছে। নয়তো কবেই মানব সভ্যতার
ইতিহাসের পরিসমাপ্তি ঘটতো- তা আন্দাজ করাও যাচ্ছে না।

কোন সমাজ যখন কলুষিত হয় তখন কর্মজীবীর বেতনের চেয়ে আয়কে বেশি
প্রাধান্য দেওয়া হয়, শিক্ষক তাঁর ব্রত ভুলে যায় এবং সেবক চড়ামূল্যে তাঁর সেবা

বিক্রি করতে শুরু করে। যখন দুর্নীতিবাজের জীবনযাপনের আভিজাত্যের সাথে
তুল্য করে সৎ মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা হয় তখন তীব্র স্রোতের
বিপরীতে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করে, যারা নীতি আদর্শ নিয়ে বাঁচে কিংবা যারা
নিজের স্বার্থের চেয়ে পরের যৌক্তিক স্বার্থকে অধিক প্রাধান্য দেয় তারা
জীবদ্দশাতে হারে না। কখনো কখনো বাধাপ্রাপ্ত হলেও নীতিবানের তরী ডোবে না।
তুফান মোকাবেলা করে সে শির উঁচিয়ে জীবনের জয়োধ্বনি শোনায় এবং জয়োৎসব
করে। সে মানুষ তত সুন্দর যারা ম্যোরাল ডিগনিটি যত সম্মৃদ্ধ। মানুষের ঘৃণায়
যারা বাঁচে আর যারা মানুষের সম্মান পেয়েছে- তাদের দু’জনের কাছে জীবনের অর্থ
দু’রকম। ভোগ মানুষকে মহৎ করে না বরং বিবেকের ভাবনায় স্থুলতা আনে। যে
জীবনের দুর্গন্ধ শুঁকেছে তার কাছে সুন্দরের সুগন্ধি অসহ্য ঠেকবে। অথচ যে
আলোকের সন্ধান পেয়েছে সে লোভনীয় আঁধারে জীবন জড়াবে না। পঁচবে না এবং
দুর্গন্ধ ছড়াবে না।

অল্পায়ুর জীবটাতে যেন মানুষের ঘৃণা না চাপে। বাঁচার জন্য কত সম্পদ লাগে? কত
ক্ষমতার তেজ সহ্য করা যায়? যারা মানুষকে কথা কিংবা কাজের দ্বারা দুঃখ
দেয়, তারা সুখে থাকবে? সে সুখ অধরা, আশা অবান্তর। সততার ভিন্ন রকম
শক্তি আছে। সুশোভিত শৃঙ্খলা আছে। অনাকাঙ্ক্ষিত সম্মান, নামের সাথে জড়িয়ে
যাওয়া শ্রদ্ধা কিংবা কাগজের পৃষ্ঠায় ছড়িয়ে যাওয়া সম্মানের জন্য এক জীবন
সংগ্রাম করে তবেই সেটা অর্জন করতে হয়। সম্পদের গুরুত্ব অস্বীকার করা যায়
না, তবে যে সম্পদ মানুষকে লোভী বানায়, দম্ভ-অহংকারের চূড়ায় চড়ায় এবং
আকাশ থেকে ধূলায় নিক্ষেপ করে- সে শঙ্কার পথ এড়িয়ে চলা যৌক্তিক। বিনত
থাকা মানে পরাজয় নয়। পাপের রশি প্রত্যেককে ছাড় দেয় কিন্তু পাপ কাউকে
ছেড়ে দেয় না। কর্মের অন্যায়, কথার অন্যায় কিংবা ইচ্ছার অন্যায় যেটুকু,
সেটুকুর কুফল ভোগ করে তবেই মুক্তি পেতে হবে। সবকিছুর ফয়সালা দুনিয়াতে
হবে না বটে তবে পারলৌকিক আলোতে কিছুই অস্বচ্ছ থাকবে না। পতনের যে রেশ
দুনিয়ায় শুরু হবে তার শেষমাথা নরকে। কারো অভিশাপ নিয়ে, কারো চোখের জলের

কারন হয়ে মুক্তির আশা? যার অধিকার খোওয়া গেছে তার ভক্তিতে না আসতে
পারলে মোক্ষ মিলবে না। বরং দুঃখ বেড়েই চলবে।

রাজু আহমেদ। কলাম লেখক।
raju69alive@gmail.com

Post Views: 363

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
69

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
74

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d