তিতাসে বহিস্কৃত বিএনপি নেতার শেল্টারে আ’লীগ নেতাদের বালু বাণিজ্য, তৃনমূলে ক্ষোভ
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে বলগেট দিয়ে অবৈধভাবে ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এর...
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে বলগেট দিয়ে অবৈধভাবে ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এর...
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস নামেও পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর...
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার...
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানত রাখুন, নিরাপদ ও নির্ভাবনায় থাকুন” এই স্লোগান কে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী...
সুপারহিট ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’, দেখা যাবে বাংলা ডাব ভার্সন টফিতে বাংলাদেশের কে-ড্রামা ভক্তদের অপেক্ষার পালা শেষ; আগামী ১ মে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ - এর বাংলা ডাব ভার্সন প্রিমিয়ার হবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে। ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সর্বকালের অন্যতম আইকনিক কোরিয়ান ড্রামা হিসেবে সমাদৃত। এই ড্রামার আইএমডিবি রেটিং ৮.২। প্রথমবারের মতো দর্শকরা বাংলায় এই জনপ্রিয় ড্রামাটি উপভোগ করতে পারবেন। বাংলা ডাবে কণ্ঠ দিয়েছেন মিথিলা, ইরফান সাজ্জাদ এবং এবিএম সুমনের মতো জনপ্রিয় বাংলাদেশি সেলিব্রিটি; যা এই ড্রামা দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও উপভোগ্য। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “দর্শকদের পছন্দ বিবেচনায় নিয়ে আমরা টফি’র কনটেন্ট বাছাই করে থাকি। বাংলাদেশে কে-ড্রামা ভক্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে; এটি বাংলা ডাবিং করা আন্তর্জাতিক কন্টেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। আমরা প্রতিনিয়ত কোরিয়ান ড্রামা লাইব্রেরিতে নতুন কনটেন্ট যোগ করছি; আমরা স্থানীয় দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদনকে আরও সহজলভ্য এবং উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।” টফিতে সহজ সাবস্ক্রিপশনের মাধ্যমে দর্শকরা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সহ হাজার হাজার দেশি ও আন্তর্জাতিক সিনেমা এবং সিরিজ উপভোগ করতে পারবেন। ২ হাজারেরও বেশি কনটেন্টের বিশাল সমাহার রয়েছে টফিতে; ফলে, মানসম্পন্ন বিনোদন খুঁজছেন এমন দর্শকদের জন্য টফি নিঃসন্দেহে সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে এখন নিজের মাতৃভাষায় আরও বেশি কনটেন্ট দেখার সুযোগ তৈরি হচ্ছে। -End- Bangla-dubbed version of ‘Descendants of the Sun’ to Stream on Toffee K-drama...
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৯...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে গ্রেফতার করেছে...
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার অন্তর্গত ২১নং ঢোলার হাট ইউনিয়নে অবস্থিত মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৯৬ইং সালে স্থাপিত হয়ে বিদ্যালয়টি এ এলাকায় নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১০ সালে বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১০জন শিক্ষক-কর্মচারী ও ৯৫জন ছাত্রী রয়েছে। কিন্তু অতীব দূঃখের বিষয় বিদ্যালয়টিতে দীর্ঘ ৩ দশকেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। নানা সমস্যায় জর্জড়িত বিদ্যালয়টি আজও তার ইতিহাসের স্বাক্ষ্য বহন করে যাচ্ছে। সমস্যার মধ্যে বিদ্যালয়ে নেই কোন ভৌত অব কাঠামোগত সুযোগ সুভিধা। যেমন, বিদ্যালয়ে ভালো মানের কোন বিল্ডিং নেই, বিদ্যালয়ের চতুর্পাশ্বে নেই কোন প্রাচীর, ক্লাস রুমের অপ্রতুলতা, আসবাস পত্রের অভাব, নেই কোন মান সম্মত টয়লেট ব্যবস্থা, পয়নিষ্কাশনের অভাব, ভাঙ্গা টিনের ঘরে পাঠদান, ক্লাস রুমে নেই ব্লাকবোর্ড/হোয়াইট বোর্ড, ডিজিটাল ব্যবস্থার ছোঁয়া নেই। বিগত আওয়ামী সরকারের আমলে ২০১৬-১৭ অর্থ বছরে জেলা পরিষদের অনুদান বাবদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও ২০১৯-২০ অর্থ বছরে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সর্বসাকুল্যে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ পেলে উক্ত টাকা দিয়ে ৩ রুম বিশিষ্ট ১টি ইটের দেওয়াল সহ টিনসেড ঘরের কাজ করা হয়েছে। এর ১টি রুমে অফিস কক্ষ অপর ২টি ক্লাস রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও খোলা মেলা একটি ভাঙ্গা টিনের ঘরে কোন মতে চলে পাঠদান। তাও যে কোন সময়ে কালবৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতাঅবস্থায় জরুরী ভিত্তিতে বিদ্যালয়টিতে একটি মান সম্মত ভবন নির্মাণ সহ জরুরী প্রয়োজনীয় সংস্কারের দাবি উঠেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর ও এলাকা বাসির। মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপেন্দ্র নাথ বর্মনের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের অবকাঠমো গত সুযোগ সুবিধা বৃদ্ধি না পাওয়ায় এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের এ স্কুলে ভর্তি করাতে চায় না। এ বিষয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। ২১নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, আসলে বিদ্যালয়টির বর্তমান অবস্থা খুবই নাজুক। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে এ বিষয়ে জরুরী ভিত্তিতে কথা বলবো। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: খাইরুল ইসলাম বলেন, সরকারি কোন বরাদ্দ আসলে তা অগ্রাধিকার ভিত্তিতে ওই স্কুলে দেওয়া হবে। জসীমউদ্দীন ইতি
সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম, ২৯ এপ্রিল ২০২৫: আর্ন্তজাতিক দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কর্তৃক বাংলাদেশে জীবাশ্ম জ্বালানী ভিত্তিক প্রকল্প বিশেষ করে ফসিল ফুয়েল...
আজ ১লা মে, মহান মে দিবস। শ্রমিকশ্রেণির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। পৃথিবীর প্রায় শতাধিক দেশে মে দিবস পালিত হয়,...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob