সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান
সিরিয়ায় শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা পাঁচ দশকেরও বেশি। ১৯৭১ সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল-আসাদ ক্ষমতায়...
সিরিয়ায় শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা পাঁচ দশকেরও বেশি। ১৯৭১ সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল-আসাদ ক্ষমতায়...
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ৭ টি উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পাঠানো...
রাজধানী দামেস্ক দখলে নেওয়ার বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা...
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক আসামী কিলার রাসেলের সহযোগী চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে...
মাসুদুর রহমান, নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সদর উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে । ...
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ৭ টি উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পাঠানো...
প্রেস বিজ্ঞপ্তি আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মেহেরবা প্লাজার হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের...
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এতে চরম দুর্ভোগে পড়ছেন দরিদ্র-শ্রমজীবী মানুষ, তবে জেলা প্রশাসন বলছে- শীত মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। এদিকে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি। বিমান বন্দরের ব্যবস্থাপক এ কেএম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তবে আপাতত ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই। জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া অফিস না থাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাপ পরিমাপক যন্ত্র দিয়ে প্রতিদিন তাপমাত্রা রেকর্ড করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'যত দিন যাচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ছে। দুই দিন ধরে বেলা ৯টা থেকে ১০টার আগে সূর্যের দেখা মেলে না। এবার জেলায় শীতের তীব্রতা বেশি হতে পারে। তিনি জানান, কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট একেবারে ফাঁকা, মানুষজন নেই। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতার জন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছেন না। শ্রম বিক্রি করতে না পারায় দুর্ভোগে পড়েছেন তারা। শহরের হাজীপাড়া এলাকার সামসুল আলম বলেন, 'কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে; সারাদিনই কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ঠান্ডার কারণে আমি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছি।' কালিতলা এলাকার রিকশাচালক বসির উদ্দীন বলেন, 'ঠান্ডার কারণে এখন মানুষজন রিকশায় উঠতে চায় না। এ কারণে আমাদের আয়-রোজগার কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।' ট্রাক চালক আজিম উদ্দীন আজাদ বলেন, 'অন্য বছরের মতো এবারও ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁওয়ের জনপদ। তাই দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে। শহরের হঠাৎপাড়ার শামীমা আক্তার, ডিসি বস্তির নজরুল ইসলাম, মুন্সিপাড়ার আমির হোসেন, হাজীপাড়া এলাকার শফিকুল জানান, কুয়াশার কারণে সকালে কিছুই দেখা যায় না। সূর্য ওঠে অনেক দেরিতে। এছাড়া সন্ধ্যার পরপরই প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। এতে টেকাই বড় মুশকিল হয়ে পড়েছে তাদের। এখন পর্যন্ত কেউ তাদের শীতবস্ত্র দেয়নি। শীতের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন জেলার মানুষ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন। তিনি বলেন, 'প্রতিদিন শীতজনিত শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু-বৃদ্ধ রোগীদের চাপ বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৭০ শতাংশই শিশু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'জেলায় একটি আবহাওয়া অফিস দরকার, তাহলে আরও নির্ভুলভাবে তাপমাত্রা রেকর্ড করা যেত। কৃষিপ্রধান ঠাকুরগাঁও জেলার কৃষকদের আগাম সতর্কবার্তা প্রদান করা যেত।'...
স্টাফ রিপোর্টার ॥ চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের অন্তর্গত বড় বাউল পারতৈড় গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের কন্যা ১০ম শ্রেণির...
৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসীবাদী স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের পৃষ্ঠপোষকতায় গত ১৬ বছরে তৈরি হওয়া লুটেরা গোষ্ঠীর অপতৎপরতা...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob