৮ ডিসেম্বর গৌরীপুর হানাদার মুক্ত দিবস
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯৭১ সালের এই দিনে দখলদার বাহিনীকে হটিয়ে হানাদার মুক্ত হয়েছিল ময়মনসিংহের গৌরীপুর। ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম দিকে...
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯৭১ সালের এই দিনে দখলদার বাহিনীকে হটিয়ে হানাদার মুক্ত হয়েছিল ময়মনসিংহের গৌরীপুর। ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম দিকে...
ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৩ প্রেস বিজ্ঞপ্তি ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১-এর গণহত্যার উপর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সর্বশেষ প্রামাণ্যচিত্র ‘ভয়েস অব কনশেন্স’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে এই দিন বিকেল চারটায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে। এর আগে শাহরিয়ার কবির বাংলাদেশের গণহত্যা সম্পর্কে ‘আর কতদিন’ (২০০০), ‘যুদ্ধাপরাধ ৭১’ (২০০৮) ও ‘জার্নি টু জাস্টিস’ (২০১৮) শিরোনামে তিনটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। শাহরিয়ার কবিরের বর্তমান প্রামাণ্যচিত্রে পাকিস্তানের সেই সব বিবেকবান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীদের বয়ান তুলে ধরা হয়েছে, যারা ১৯৭১ সালে এই গণহত্যার প্রতিবাদ করে কারানির্যাতন সহ বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হয়েছিলেন। এই ছবিতে তারা ’৭১-এ পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস গণহত্যার বিবরণ দিয়েছেন। এর পাশাপাশি পাকিস্তানের বর্তমান প্রজন্মের লেখক ও গবেষকরা কীভাবে এই গণহত্যার স্বীকৃতির জন্য পাকিস্তানে জনমত সৃষ্টি করছেন সে সব বিষয় বর্ণিত হয়েছে ভিন্নধর্মী এই প্রামাণ্যচিত্রে। গণহত্যার প্রতিবাদকারী কয়েকজন পাকিস্তানি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সরকারী নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন- তাদের কয়েকজনের বক্তব্যও রয়েছে এই প্রামাণ্যচিত্রে। ২০১৭ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আমন্ত্রণে পাকিস্তানের তিনজন প্রবীণ ও নবীন লেখক আহমেদ সেলিম, আনাম জাকারিয়া ও হারুণ খালেদ বাংলাদেশে এসেছিলেন ’৭১-এর গণহত্যা সম্পর্কে আরও জানার জন্য। তারা গণহত্যার ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন, ’৭১-এর কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন সেমিনারে এ বিষয়ে বক্তব্য প্রদান করেছেন। দেশে ফিরে আনাম জাকারিয়া এ বিষয়ে চার শতাধিক পৃষ্ঠার একটি বই লিখেছেন ‘নাইন্টিন সেভেন্টি ওয়ান’ নামে, যেটি ২০১৯ সালে পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে। এই বই লেখার কারণে লেখক দম্পতি আনাম জাকারিয়া ও হারুণ খালিদকে পাকিস্তান ত্যাগ করতে হয়েছে। শাহরিয়ার কবিরের নতুন এই প্রামাণ্যচিত্রে ’৭১-এর গণহত্যার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে এই লেখক দম্পতির কিছু মর্মস্পর্শী দৃশ্য রয়েছে। দীর্ঘ দশ বছর সময়ে নির্মিত শাহরিয়ার কবিরের ৪৫ মিনিট দৈর্ঘ্যরে এই প্রামাণ্যচিত্র বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে ৯ ডিসেম্বর বিকেল ৪টায় ‘ভয়েস অব কনশেন্স’-এর উদ্বোধনী প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। সংবাদদাতা
ওয়েবিনারে বক্তারা প্লাস্টিক বর্জ্য কমাতে সার্কুলার সমাধানের ওপর গুরুত্বারোপ প্লাস্টিক বর্জ্য কমাতে সার্কুলার সমাধান চালু করার ওপর জোর দিতে হবে এবং এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি অংশীজনদের যৌথ প্রচেষ্টায় অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণ করা জরুরী বলে জানিয়েছেন বক্তারা। সম্প্রতি ‘সার্কুলার সল্যুশনস ফর প্লাস্টিক ওয়েস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত একটি ওয়েবিনারে এ বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। বপ ইনক সম্প্রতি আরলা ফুডস বাংলাদেশ যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে। বপ ইনকের সার্কুলারিটি অ্যান্ড রিজেনারেশন লিড রলফ ড্রস্ট-এর পরিচালনায় ওয়েবিনারে অংশ নেন- ইউএসএইড, অক্সফাম বাংলাদেশ, ডেনমার্কের দূতাবাস, আরলা ফুডস বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), স্কয়ার গ্রুপ, এসিআই, আরবাব গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা। ওয়েবিনারে প্লাস্টিক বর্জ্য সমস্যা সমাধানে বিভিন্ন সুপারিশ করেন আলোচকেরা। দেশে প্রতিদিন এক হাজার সাতশো টন প্লাস্টিক বর্জ্য ফেলা হয় এবং বাৎসরিক সিঙ্গেল-ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৮৭ হাজার টন। এই বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ একটি টেকসই ভবিষ্যৎ গড়ার পথে বড় বাধা। ওয়েবিনারে বক্তারা পরিবেশগত অবনতি, স্বাস্থ্য ঝুঁকি এবং সম্পদের ক্ষয়-ক্ষতিসহ অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করেন। খাত বিশেষজ্ঞরা শিক্ষাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন। শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের থ্রিআর (রিডিউস, রি ইউস ও রিসাইকেল) এবং পরিবেশের পরিচর্যা সম্পর্কে শেখানো উচিত। ইকোসিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করার জন্য পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীজনরা প্লাস্টিক বর্জ্য সমস্যা সমাধানে একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হন। এজন্য প্রয়োজন প্লাস্টিকের বাস্তবসম্মত বিকল্প, দূষণ ও অপচয় রোধ করা এবং বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার জন্য একটি সামগ্রিক পদ্ধতি। এছাড়া, বক্তারা প্লাস্টিক দূষণ কমাতে গ্রামের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে বর্জ্য পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারের সুফল সম্পর্কে জানাতে হবে। বপ ইনকের সার্কুলারিটি অ্যান্ড রিজেনারেশন লিড রলফ ড্রস্ট বলেন, “আমরা সবাই বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছি। এমন সময়ে এই ওয়েবিনার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি বসবাসযোগ্য ও সুন্দর পৃথিবী গড়ে তোলার পথে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কার্যকরী কৌশল এবং সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। আমরা কার্যকর উপায়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে আগ্রহী।” বর্জ্য সমস্যা মোকাবিলায় টেকসই বিকল্প ও সমাধান এবং সার্কুলার অর্থনীতির ওপর জোর দেন বক্তারা। এক্ষেত্রে উদ্ভাবনী ডিজাইন (পণ্য), শহর ও গ্রামীণ এলাকায় প্লাস্টিক সংগ্রহের জন্য কালেকশন পয়েন্ট এবং টেকসই প্যাকেজিং উল্লেখযোগ্য সমাধান হতে পারে।
ইমো’তে সরাসরি দেখা যাবে ‘দ্য গেম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান : বিশ্বব্যাপী ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির অর্জনগুলোকে স্বীকৃতি দিতে প্রতিবছর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দ্য গেম অ্যাওয়ার্ডস (টিজিএ)। আগামী ০৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় এই পুরস্কার দেওয়া হবে।...
ভূঞাপুরে যুবককে বলাৎকারের চেষ্টা মোঃ ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে সনাতন ধর্মালম্বীদের পুজা অর্চনা অনুষ্ঠান থেকে ডেকে...
টিকটকার বলেন আর সাংবাদিক বলেন সবাই এখন কেবল ভিউই বুঝেন। নায়ক ফেরদৌস বললেন তিনি কখনও বাবার চরিত্রে অভিনয় করবেন না...
১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম) ২। ডেনমার্ক (খ্রিস্টধর্ম) ৩। ইতালিয়ান (খ্রিস্টান) ৪। জার্মান (খ্রিস্টান) ৫। ফ্রেঞ্চ (খ্রিস্টধর্ম) ৬। নরওয়ে (খ্রিস্টান) ৭।...
দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো...
দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। একই...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob