নন্দীগ্রামে অনলাইন প্রেসক্লাবের তিন সদস্যকে অব্যাহতি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের তিন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় তাদেরকে অব্যাহতি দিয়েছে...
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের তিন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় তাদেরকে অব্যাহতি দিয়েছে...
প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের পর্যটন খাত নিয়ে কাজ করছেন এমন অনেক নামিদামি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম এন কবির গ্রুপ। প্রতিষ্ঠানের...
দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হুয়াওয়ে প্যাভিলিয়ন আইসিটি ইকোসিস্টেম অংশীজনদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ শুরু হয়েছে ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩। মেলায় প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধুনিক ট্রেন্ড তুলে ধরা হচ্ছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে সফল করতে বিভিন্ন খাতে নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছে হুয়াওয়ে। আর হুয়াওয়ের এইসব ডিজিটাল সল্যুশন মেলার দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, এমপি; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেসের ভাইস প্রেসিডেন্ট এবং চীফ অপারেটিং অফিসার ক্লিফ হু। এই মেলায় ৭৭টি প্যাভিলিয়ন এবং ৫২টি স্টল রয়েছে যেখানে বিভিন্ন আইসিটি কোম্পানি, টেলিকম অপারেটর, মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ইন্টারনেট এবং অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আরও অনেকে অংশগ্রহণ করেছেন। মেলার প্রথম দিনই প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত সম্মানিত অতিথিগণ হুয়াওয়ে প্যাভিলিয়ন প্রদর্শন করেন। এবছর হুয়াওয়ে’র প্যাভিলিয়নে ৫.৫জি, এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশন, হুয়াওয়ে ক্লাউড ও ডিজিটাল পাওয়ারের মতো বিভিন্ন যুগান্তকারী উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। রয়েছে সার্ভিস রোবট, স্মার্ট পোর্ট ও ডিজিটাল পাওয়ার সল্যুশনের ডেমো সাইট। সম্ভাবনাময় স্মার্ট পোর্ট ও ডিজিটাল পাওয়ার সল্যুশন ব্যবহার করে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে, সে বিষয়গুলোও তুলে ধরা হচ্ছে। মেলায় হুয়াওয়ে ক্লাউড দিচ্ছে ২০ শতাংশ ছাড়। আগ্রহীরা হুয়াওয়ে প্যাভিলিয়নে এসে ফ্রি রেজিষ্ট্রেশন করে পরবর্তীতে এই ছাড় উপভোগ করতে পারবে। পাশাপাশি, মেলায় আগত অতিথিদের জন্য প্রতি দুইঘণ্টা পরপর কুইজে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে। অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “ডিজিটাল বাংলাদেশের মর্মার্থ এককথায় বলা যায়, একুশ শতকের সোনার বাংলা। কেউ কেউ একে বলেন, সুখী ও সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। আর প্রযুক্তি হচ্ছে দেশের সকল মানুষের মৌলিক চাহিদা মেটানোর প্রকৃষ্ট পথ। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান বাস্তবতা। একটি রাষ্ট্রকে তখনই ডিজিটাল বলা যায় যখন সেখানে জীবনের সকল ক্ষেত্রে কানেক্টিভিটি নিশ্চিত করা যায়। বর্তমানে দেশে স্বার্থক ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে গড়ে উঠছে জ্ঞানভিত্তিক সমাজ। বাংলাদেশ এই ডিজিটাল রূপান্তরের প্রকৃষ্ট উদাহরণ।” মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “প্রযুক্তির বিকাশের মাধ্যমে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হতে চাই। বাংলাদেশ ডিজিটাল উদ্ভাবনে সক্ষম, এখন আমাদের সকলের দায়িত্ব ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট মানুষ হতে হবে। এই ডিজিটাল মেলার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করছি।” হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চীফ অপারেটিং অফিসার ক্লিফ হু বলেন, “গত তিন বছরে বাংলাদেশের টেলিকম খাত সফলভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের আইসিটি পার্টনার হিসেবে হুয়াওয়ে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের দিক নির্দেশনায় এবং সকল ইকোসিস্টেম অংশীদারদের সহযোগিতায়, হুয়াওয়ে স্মার্ট সিটি, স্মার্ট শিক্ষা ও ৫.৫জি’র মতো অত্যাধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরাণ্বিত করবে। বর্তমান সরকারের নেতৃত্বে হুয়াওয়ে একটি সম্পূর্ণ কানেক্টেড, ডেভেলপড ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এই খাতের সকল পার্টনারদের সাথে একসঙ্গে কাজ করে যাবে।” বাংলাদেশের আইসিটি খাতের প্রবৃদ্ধি গতিশীল করতে নিরলস কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। প্রত্যাশিত সময়ের মধ্যে স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়ন করতে ও প্রতিশ্রুতির অংশ হিসেবে, ৫.৫জি, ক্লাউড নেটওয়ার্ক, ডিজিটাল পাওয়ার সল্যুশনের মতো সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে সরকার ও বিভিন্ন অংশীদারের সাথে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ হাজারো কৃষকের স্বপ্ন পূরণের আশা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বেলান নদী খনন কাজ শুরু। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী)...
ডেস্ক:সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগ্দেবীর এই আরাধনা।...
ঢাকা, ২৬ জানুয়ারি – মাত্রাতিরিক্ত ঋণের প্রভাব পড়ছে শেয়ারবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত শীর্ষ ১০ কোম্পানির সর্বশেষ ঋণের স্থিতি...
ডেস্ক : নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ সরকার দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস করেছে।...
বিনোদন ডেস্ক : প্রায় পাঁচবছর পর পর্দায় ফিরলেন শাহরুখ খান। পর্দায় ফিরেই পাঠান ঝড়ে কাবু করেছেন পুরো ভারত। ২৫ জানুয়ারি মুক্তি...
বিনা মূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর থেকে বিতর্ক-সমালোচনা চলছেই। এসব বইয়ের ‘ভুল তথ্য’ ও ‘অসংগতি’ অতীতের যে কোনো...
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) অর্থায়নে এর ল্যাবে গবেষণার সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob