মানুষ ও সমাজের প্রয়োজনে আবারও পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন। এখন বাংলাদেশ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় ফ্রি কল করে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন। গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না। গত প্রায় এক শতাব্দীর মধ্যে তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে; সর্বক্ষণ চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারাবিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সাথে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। মানুষকে প্রয়োজনে কানেক্ট করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন। ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে; একইসাথে, ভূমিকম্পের ভয়াবহতা থেকে যারা বেঁচে ফিরছেন, তাদের গল্প যেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চার ও করছে। ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন। দায়বদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করলো গ্রামীণফোন।
Read moreDetailsপ্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র্যাম সহ আরও অনেক দুর্দান্ত...
Read moreDetailsবেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ সম্পর্কের ক্ষেত্রে দুজনই পোড় খাওয়া। বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালের সেপ্টেম্বরে। এরপর কত ভাঙা,...
Read moreDetailsময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _ মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ,,, ডাক্তারির...
Read moreDetailsপ্রেমের কোনও বয়স নেই। যে কোনও বয়সে যে কেউ প্রেমে পড়তে পারে। তারই প্রমাণ দিলেন ৬৭ বছর বয়সী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা...
Read moreDetailsআন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কের ১০টি প্রদেশে চলছে উদ্ধার অভিযান। বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে...
Read moreDetailsডিএএলএল-ই ও দাভিঞ্চি’র এআই জেনারেটর দ্বারা পরিচালিত ভাইবারের ‘এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট’ চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীরা ভাইবার অ্যাপ ব্যবহার করে...
Read moreDetailsভালোবাসা দিবস উপলক্ষে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এবার নিয়ে এসেছে ‘সারপ্রাইজ ইওর লাভ’ শীর্ষক এক আকর্ষণীয় ক্যাম্পেইন। দারাজ থেকে রিয়েলমি...
Read moreDetailsসাইবার পরিসরে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। তাই, এ বিষয়ে গুরুত্বারোপ করতে ‘এনাবলিং সিকিউরিটি...
Read moreDetailsভালোবাসা দিবস উপলক্ষে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এবার নিয়ে এসেছে ‘সারপ্রাইজ ইওর লাভ’ শীর্ষক এক আকর্ষণীয় ক্যাম্পেইন। দারাজ...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob