তথ্যপ্রযুএি

বিশ্বজুড়ে শীর্ষ মোবাইল অপারেটরদের স্বীকৃতি দিলো ওপেনসিগন্যাল

গ্রাহক অভিজ্ঞতা বিবেচনায় বাংলাদেশ থেকে গ্লোবাল রাইজিং স্টারস তালিকায় শীর্ষে গ্রামীণফোন  বৈশ্বিকভাবেই মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেনসিগন্যাল। ওপেনসিগন্যাল গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্য-নির্ভর বিশ্লেষনের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সম্প্রতি, প্রতিষ্ঠানটি এর ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে, যেখানে ‘ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স’ শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি গ্লোবাল রাইজিং স্টারস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বছরপ্রতি উন্নতি করেছে – এক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২.৭ শতাংশ। অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮.৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এক্ষেত্রে, দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন (৭২.১ শতাংশ)। আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের অবস্থান হচ্ছে, যথাক্রমে: গ্রামীণফোন (৭২.৩ শতাংশ), রবি (৬০.৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯.৫ শতাংশ)। ফোরজি/ফাইভজি শ্রেণিতে মোস্ট পারসেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক (৭.৫ শতাংশ) এগিয়ে রয়েছে। রূপান্তরমূলক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মোবাইল খাত। এখন পর্যন্ত টেলিটকের পরে একমাত্র অপারেটর হিসেবে ফাইভজি সেবার ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। ৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। আর রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ, প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের বেশি এবং দেশের জনসংখ্যার ৯৮.৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন।  অন্যদিকে, বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯০ লাখ। গ্লোবাল অ্যাওয়ার্ডস রিপোর্টের অংশ হিসেবে, ওপেনসিগন্যাল বিশ্বজুড়ে অপারেটরদের সেবার মান তুলনা করে। যাদের গ্রাহকরা সেবার সর্বোচ্চ অভিজ্ঞতা লাভ করেছেন তাদের স্বীকৃতি দেয়া হয়। পাশাপাশি, গ্লোবাল রাইজিং স্টারসের অধীনে গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কে অভিজ্ঞতা প্রাপ্তির ভিত্তিতে অপারেটরদের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বজুড়ে অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের কাছে মোবাইল নেটওয়ার্কের অভিজ্ঞতার চিত্র তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক নিরীক্ষা পরিচালনা করবে ওপেনসিগন্যাল।

Read moreDetails

মিরসরাইয়ের ২৭ ভাষা সৈনিককে ভুলতে বসেছে নতুন প্রজন্ম

এম আনোয়ার হোসেন, মিরসরাই রক্তস্নাত ফেব্রুয়ারি আবারো ফিরে এলো বাঙালী জাতির জীবনে। সাতচল্লিশে দেশভাগের পরেই যখন বাঙালীর ভাষার ওপর আঘাত...

Read moreDetails

স্পার্ম বা শুক্রাণুকে মহিলাদের শরীর বহিরাগত শত্রু হিসেবে ট্রিট করে!

-লজ্জা নয় জানতে হবে মেডিকেল সেক্স- -#জানেন_কি? স্পার্ম বা শুক্রাণুকে মহিলাদের শরীর বহিরাগত শত্রু হিসেবে ট্রিট করে! হ্যা, শুক্রাণু যখন...

Read moreDetails

দিনে পদযাত্রা আর রাতে পদলেহন করছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ডান-বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের...

Read moreDetails

জিপি স্টার গ্রাহকদের জন্য গ্লোরিয়া জিনস-এ বিশেষ সুবিধা

স্টাফ রিপোর্টার গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য গ্লোরিয়া জিনস-এ থাকছে বিশেষ সুবিধা। প্রতি শুক্রবারে গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে কফি প্রেমীরা এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; অথবা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ ছাড়!  সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এমওইউ -তে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির এবং গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ। এ উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান ২ -এর গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ২৫ জন নির্বাচিত জিপি স্টার গ্রাহকদের জন্য ‘ব্রুইং এক্সপেরিয়েন্স’ সেশন আয়োজন করে ব্র্যান্ড দু’টি। এ আয়োজনে অংশগ্রহণকারী জিপি স্টার গ্রাহহকরা অভিজ্ঞ বারিস্তাদের কাছ থেকে কফি বানানো ও পরিবেশনের সম্পর্কে জানতে পারেন এবং এ বিষয়ে পেশাদার বারিস্তাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন। প্রত্যক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন কফির বিন ও স্বাদ নিয়ে আলাদা করে জানার সুযোগ পান এবং বিভিন্ন ধরনের কফির স্বাদ লাভ করেন। গ্রামীণফোন গ্রাহকদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে। এ পার্টনারশিপের ফলে, প্রথম ২৫ জন জিপি স্টার গ্রাহক ফ্রি এক কাপ কফি খেতে পারবেন; অন্যদিকে, সকল জিপিস্টার গ্রাহক প্রতি শুক্রবার গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এ নিয়ে গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ বলেন, ‘আড্ডা জমাতে কফির কোনো তুলনা হয় না। আমাদের জীবনে আড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে এক কাপ কফি থাকলে আড্ডা আরও সহজেই জমে যায়। গ্লোরিয়া জিন’সের সাথে এক্সক্লুসিভ বারিস্তা ট্রেইনিং সেশনের মাধ্যমে আমরা আমাদের কফিপ্রেমী জিপিস্টার গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই।’ গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির বলেন, ‘গ্রামীণফোন ও গ্লোরিয়া জিন’স কফিজের মধ্যে এ পার্টনারশিপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে, প্রথমবারের মতো আমরা বারিস্তা ট্রেইনিং -এর আয়োজন করেছি। এছাড়াও, আমাদের আউটলেটে জিপি স্টার গ্রাহকরা ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র বিশেষ সুবিধা উপভোগ করবেন। আমরা মনে করি, এ পার্টনারশিপ আমাদের ভবিষ্যতে একসাথে কাজ করার আরও সুযোগ তৈরি করবে।’ গ্লোরিয়া জিন’স কফিজের এ সুবিধা পেতে জিপি স্টার গ্রাহকদের আউটলেটে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক জিপিস্টার গ্রাহক শুধুমাত্র শুক্রবারেই এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; তবে, যতোবার ইচ্ছে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘স্টারকফি’ টাইপ করে ২৯০০০ নাম্বারে সেন্ড করে গ্রাহকরা কমপ্লিমেন্টারি কফি উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে, তাদের গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে প্রেরিত বার্তার রিপ্লাই দেখাতে হবে। ১০ শতাংশ ছাড় উপভোগে গ্রাহকদের বাড্ডা শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক১,’ ধানমন্ডি শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক২,’ গুলশান ১ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৩’ এবং গুলশান ২ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৪’ এবং সেন্ড করতে হবে ২৯০০০ নাম্বারে।  ---------

Read moreDetails

রংপুরে ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

রংপুর বিভাগীয় প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী...

Read moreDetails

বিশ্ববাজারে রিয়েলমি ১০ প্রো ফাইভজি কোকা-কোলা এডিশন

  তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই ট্রেন্ডি ও উদ্ভাবনী কিছু নিয়ে আসতে চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বখ্যাত কার্বোনেটেড...

Read moreDetails

টেক্সটাইল খাতের জন্য উদ্ভাবনী বিভিন্ন সমাধান নিয়ে এসেছে এপিআর

এশিয়ার প্রথম ইন্টিগ্রেটেড ভিসকোস রেয়ন প্রোডিউসার (উৎপাদনকারী) এপিআর ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীর ১৭তম সংস্করণে এর অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত সমাধানগুলো প্রদর্শন করবে  ভিসকোস রেয়ন উৎপাদনকারী এশিয়া প্যাসিফিক রেয়ন (এপিআর) ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্রদর্শনীটি আজ থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে স্থানীয় টেক্সটাইল ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্লোবাল সাপ্লায়ারদের সাথে সরাসরি সাক্ষাৎ করার এবং বিভিন্ন ডিজিটাল সমাধান ও উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবে। এপিআর এশিয়ার প্রথম ইন্টিগ্রেটেড ভিসকোস  রেয়ন প্রোডিউসার (উৎপাদনকারী), যারা প্ল্যান্টেশন থেকে ভিসকোস  ফাইবার উৎপাদন করছে। এপিআর একটি ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান এবং সম্পদ-ভিত্তিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে গঠিত রয়্যাল গোল্ডেন ঈগল (আরজিই) গ্রুপের সদস্য। এপিআর ইন্দোনেশিয়ার রিয়াউয়ের পাংকালান কেরিনসিতে অবস্থিত মিলে পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি অত্যাধুনিক উৎপাদন সুবিধা ও উদ্ভাবনের সমন্বয় করে বার্ষিক প্রায় ২,৪০,০০০ টন ভিসকোস স্টেপল ফাইবার উৎপাদন করে। এছাড়া, এপিআর ইন্দোনেশিয়ার প্রথম ভিসকোস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ভিসকোস স্টেপল ফাইবার সংক্রান্ত সুইস-ভিত্তিক সার্টিফিকেশন সংস্থা ঐক্যটেক্স কর্তৃক সাসটেইনেবল টেক্সটাইল প্রোডাকশন (এসটিইপি) সার্টিফিকেশন অর্জন করেছে। এপিআরের জন্য দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক বাংলাদেশ এবং এর পরিমাণ মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ। কোম্পানিটি বিশ্বব্যাপী ২০টিরও বেশি দেশে রপ্তানি করছে, যার মধ্যে প্রধান রপ্তানি বাজারগুলো হল তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশ। এপিআর প্রদর্শনীতে তাদের সুতা এবং তন্তুর নমুনা প্রদর্শন এবং সরবরাহ করবে। সুতা আমদানি করার ক্ষেত্রে দর্শনার্থীরা তাদের প্রয়োজন সরাসরি উৎপাদনকারীদের জানাতে পারবেন। এছাড়াও, এপিআর এর এপিআর২০২৩ এজেন্ডার অধীনে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে, যার মধ্যে থাকবে: ভিসকোস উৎপাদনে ফাইবারের দায়িত্বশীল সোর্সিং। এপিআর২০৩০ লক্ষ্যের মধ্যে আরও রয়েছে ভিসকোস স্টেপল ফাইবারের প্রতি টন উৎপাদনের ক্ষেত্রে ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমানো, মিলের জ্বালানির ক্ষেত্রে শতভাগ নবায়নযোগ্য ও পরিবেশ-বান্ধব জ্বালানির ব্যবহার, কার্যক্রম পরিচালনা ও রিকভারি সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সমাধানের উন্নয়নে বিনিয়োগ এবং ভিসকোস উৎপাদনে ২০ শতাংশ ওয়েস্ট কম্পোজিশনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেক্সটাইল পুনঃব্যবহারের উদ্ভাবন ত্বরাণ্বিত করা। ভিসকোস-রেয়ন হল অ্যাক্রেলিক, পলিয়েস্টার, নাইলন এবং অন্যান্য পেট্রোলিয়াম-ভিত্তিক সিন্থেটিক কাপড়ের একটি বিকল্প, যা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। বিশ্বজুড়ে ফ্যাশন ব্র্যান্ডগুলো অ-জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক উপকরণ ব্যবহারের দিকে ঝুঁকছে, যে কারণে ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে ভিসকোস-রেয়নের সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধির হার (সিএজিআর) ৪ শতাংশ বৃদ্ধি পাবে। তুলার মতো আরামদায়ক ও সিল্কের মতো মসৃণ ভিসকোস-রেয়ন অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়কভাবে গায়ে জড়িয়ে যাবে এবং এর ডিজাইনও বেশ আকর্ষণীয়। এশিয়া প্যাসিফিক রেয়নের মার্কেটিং অ্যান্ড ডাউনস্ট্রিম ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তপন সান্নিগ্রাহি বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সটাইল খাতে অন্যদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের ভিএসএফ (ভিসকোস-স্টেপল ফাইবার) ব্যবসা আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে সম্প্রসারণ করবে। গ্রাহকদের টেকসই ভিসকোস নিয়ে চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে, একইসাথে যেমন পণ্যের মান নিয়ন্ত্রণ করা হবে, পাশাপাশি, বিভিন্ন ধরনের পণ্য থাকবে এবং দামও হবে প্রতিযোগিতামূলক।” ---------

Read moreDetails

হোটেলে আপনার অন্তরঙ্গ মুহূর্ত যেভাবে ছড়াতে পারে সোশ্যাল মিডিয়ায়

বসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদ্‌যাপনে মাতোয়ারা প্রেমিক-প্রেমিকারা। অনেকেই প্রিয়জনকে সঙ্গী করে বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। এমন বিশেষ দিনে সঙ্গীর...

Read moreDetails

আবারও ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পপল পেটলাইফ বাাংলাদেশ

  বাাংলাদেদশর জীবন তবো খাদি আবার া সুপারব্র্যান্ড তিদসদব স্বীকৃতি পপল পেটলাইফ। অসাোনয অবোন রাখার স্বীকৃতি তিদসদব পসরা ব্র্যান্ডগুদলাদক পুরস্কৃি...

Read moreDetails
Page 90 of 134 1 … 89 90 91 … 134

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.