অপরাধ

চেয়ারম্যানকে গুলি: নেপথ্যে শিবপুরের পুটিয়া তিন কোটি টাকার হাট ইজারা

রসিংদী প্রতিনিধি আ'লীগ নেতা হারুনুর রশীদ (বামে) অভিযুক্ত আরিফ সরকার (মাঝে) ও মহসিন মিয়া তখনও চারদিকে ভোরের নিশ্চলতা। বাসার অনেকেই...

Read moreDetails

ক্যাসিনোকান্ডে অভিযুক্তদের রাজনৈতিক পুনর্বাসন ও দুর্নীতির মামলা করায় দুদককে দেখে নেবার হুমকি

সংবাদ বিজ্ঞপ্তি ক্যাসিনোকান্ডে অভিযুক্তদের রাজনৈতিক পুনর্বাসন ও দুর্নীতির মামলা করায় দুদককে দেখে নেবার হুমকি রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতে দুর্নীতিবিরোধী অঙ্গীকারের জিম্মিদশার উদ্বেগজনক দৃষ্টান্ত: টিআইবি ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৩: চার বছর আগে ক্যাসিনোবিরোধী অভিযানের প্রেক্ষিতে অভিযুক্ত ও বহিস্কৃত নেতাদের ভোজবাজির মতো রাজনৈতিকভাবে পুনর্বাসনের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে দুর্নীতির মামলায় অভিযুক্তদের পক্ষ নিয়ে একজন সংসদ সদস্যের সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশনকে দেখে নেবার হুমকিকে একসূত্রে গাঁথা উল্লেখ করে রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতে সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকার জিম্মি করার এই হীন প্রচেষ্টায় হতাশা প্রকাশ করেছে করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাপক আলোচিত ক্যাসিনোকান্ড ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষিত ‘শুদ্ধিঅভিযানের’ প্রেক্ষিতে অভিযুক্ত ও বহিস্কৃত নেতাবিদেশে দীর্ঘদিন পলাতক থেকে চমকপ্রদ উপায়েদেশে ফিরে দায়িত্বশীলদের উপস্থিতিতে হকি ফেডারেশনে পুনর্বহাল হয়েছেন। একই সঙ্গে আরো একাধিক অভিযুক্ত নেতা রাজনৈতিক কর্মকান্ডে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ করে নিচ্ছেন, যা সরকার প্রধান কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহনশীলতার ঘোষণাকে পদদলিত করার প্রকট দৃষ্টান্ত। অন্যদিকে, ক্ষমতাসীন জোটের একজন সংসদ সদস্য দুর্নীতির অভিযোগে মামলা করার কারণে দুদককে যে ভাষায় হুমকি দিয়েছেন, তা শুধু আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনই নয়, তার কর্তৃত্বাধীন সাংগঠনিক সক্ষমতাকে পেশীশক্তি হিসেবে ব্যবহারের নগ্ন উদহারণও। অথচ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার প্রয়াসের পথে হাটতে পারতেন।’ এহেন পরিস্থিতিকে দুর্নীতিবিরোধী অঙ্গীকার এবং দুর্নীতি- প্রতিরোধক আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতে জিম্মি করারহীন প্রয়াস হিসেবে উল্লেখ করে নির্বাহী পরিচালক বলেন, ‘সরকার ও ক্ষমতাসীন দল দেশবাসীকে কী বার্তা দিতেচাইছে? -যে কোনো অপরাধই করা হোক না কেন, ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলে তা থেকে পার পাওয়া যাবে! রাজনৈতিক অঙ্গনকে পেশীশক্তি ও দুর্বৃত্তায়নের প্রাতিষ্ঠানিকীকরণের এই অশুভ প্রক্রিয়াকে প্রতিহত করার দায়িত্ব সরকার ও ক্ষমতাসীন জোটকেই নিতে হবে।’

Read moreDetails

বিরামপুরে ক্লিনিকের সামনে থেকে দিন দুপুরে ভ্যান চুরি থানায় অভিযোগ

মোহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুরের প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ভ্যানে যোগে রোগী নিয়ে আসা ভ্যানটি দিন দুপুরে চুরি যাওয়ায় থানায় অভিযোগ। আজ...

Read moreDetails

বেসিস সফটএক্সপো ২০২৩ -এর ফাইভজি পার্টনার গ্রামীণফোন

   ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ –এ ফাইভজি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। দেশের সবচেয়ে বড় এ সফটওয়্যার এক্সপো শুরু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি এবং চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রদর্শনীতে প্রদর্শন করা হচ্ছে দেশের আইটি এবং আইটিইএস খাতের উদ্ভাবনী সব পণ্য এবং সার্ভিস। এক্সপো’র ফাইভজি পার্টনার গ্রামীণফোন এক্সপো’তে নিজেদের স্টলে (পি২৪, হল ২) ফাইভজি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী ব্যবহার প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে। গ্রামীণফোনের স্টল পরিদর্শন করে দর্শনার্থীরা ফাইভজি’র সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করতে পারছেন। গ্রামীণফোনের স্টলে ভার্চ্যুয়াল রিয়েলিটি, রোবোটিক আর্ম, রিয়েল-টাইম রিমোট ভিউয়িং-সহ ৩৬০-ডিগ্রি ক্যামেরা, স্পিড টেস্ট এবং এমন অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে হাজারো দর্শনার্থী চিকিৎসা, কৃষি, অবকাঠামো ও বিনোদন-সহ বিবিধ ক্ষেত্রে ফাইভজি’র যুগান্তকারী পরিবর্তন সক্ষমতা প্রসঙ্গে জানতে পারছেন। তারা ভিআর হেডসেট, কনসার্ট এবং টেক-শো'র পাশাপাশি গেমিং উপভোগ করছেন, যা পুরোপুরি গ্রামীণফোনের ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ‘ওয়েলকাম টু দ্য স্মার্টভার্স’ (স্মার্টভার্সে স্বাগতম) – সফটএক্সপো’র এই প্রতিপাদ্যের সাথে একাত্ম হয়ে উপস্থিত দর্শনার্থীদের মাঝে ডিজিটাল এবং ইন্টারনেট প্রযুক্তির সম্ভাবনা নিয়ে উৎসাহ জাগানো এবং প্রযুক্তিখাতের নির্ভরযোগ্য অংশীদার ও শীর্ষ নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশে উদ্ভাবনী প্রযুক্তির সম্ভাবনা ছড়িয়ে দেওয়াই ফাইভজি পার্টনার গ্রামীণফোনের মূল লক্ষ্য। এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ফাইভজি যোগাযোগ ও প্রযুক্তিখাতে অনেক পরিবর্তন নিয়ে আসবে। যার ফলে, কর্মদক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং আমাদের ‘স্মার্ট বাংলাদেশ' গঠনের লক্ষ্য অর্জন ত্বরাণ্বিত করার ক্ষেত্রে নতুন নতুন শিল্পখাতকে সংযুক্ত করবে। তরুণ প্রজন্মসহ সবাইকে ভবিষ্যতের অফুরন্ত সম্ভাবনা সম্পর্কে জানতে এবং ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে কীভাবে আগামীর রূপান্তরের জন্য নিজেদের প্রস্তুত করা যায় সে সম্পর্কে ধারনা পেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ এক্সপো।” তিনি আরও বলেন, “একটি ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সফটএক্সপো’র অংশ হতে পেরে গর্বিত। চমৎকার সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বেসিসসহ এই উদ্যোগের সকল পার্টনারদের ধন্যবাদ।” রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রদর্শনীতে মেলার পাশাপাশি বিভিন্ন আলোচনা, সংলাপ এবং সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে আলোকপাত করা হবে ডিজিটাল অন্তর্ভুক্তি, ফাইভজি, আইওটি (ইন্টারনেট অব থিংস), টেকসই উন্নয়নে শিল্পখাতে ফোরআইআর -এর প্রভাব, দেশীয় প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, প্রযুক্তি খাতে লিঙ্গ-ভারসাম্য, সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সের মত বিষয়ে। আইসিটি খাতের প্রতিষ্ঠানসমূহ, বিশেষজ্ঞবৃন্দ, নীতিনির্ধারক এবং অন্যান্য আইসিটি অংশীজনদের মাঝে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে উন্নত সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি এই এক্সিবিশনের অন্যতম মূল উদ্দেশ্য।

Read moreDetails

আদালতের কক্ষে বিচারকের কাছে প্রমাণের সবচেয়ে অদ্ভুত অংশটি কী ছিল?

1983 সালে, ফ্লোরিডার আদালতে একটি অস্বাভাবিক দৃশ্য ঘটেছিল। তিন নারী নৃত্যশিল্পী বিচারে ছিলেন। গোপন তদন্তকারীরা একটি নাইটক্লাবে কাজ করার সময়...

Read moreDetails

পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৩ ব্যক্তি গুরুতর জখম।

থানায় মামলা দায়েরের প্রস্তুতি ------------------------------------------ বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক পূর্ববিরোধের জের ধরে জমিতে...

Read moreDetails

উখিয়ার মনখালীতে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

বেলাল আজাদ, স্টাফ রিপোর্টার (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী (মধ্যমপাড়া) গ্রামে সংঘবদ্ধ অপরাধী লোকজন কতৃক এক নারীকে ধর্ষণে...

Read moreDetails

পলাশবাড়ীতে বিদ্যালয়ের প্রহরির বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :  গাইবান্ধার পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি (প্রহরী) জয়নাল আবেদিন আহাদেরর বিরুদ্ধে ভাঙারির...

Read moreDetails

কল্যান্দী কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক আফরোজার  বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: বন্দরের কল্যান্দী কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক আফরোজা নাহারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,অনিয়ম, রুক্ষ আচরণ ও দুর্ণীতির অভিযোগ উঠেছে। চিকিৎসা সেবার নাম...

Read moreDetails

দুমকিতপ সড়ক – মহাসড়ক দখল করে চলছে ব্যবসা; জনদূভোগ

https://youtu.be/vyzLw2yymo0 https://youtu.be/B99WKEdvoL4দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ঢাকা -দুমকি-বাউফল মহাসড়কের দু'পাশের জায়গা দখল করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা...

Read moreDetails
Page 81 of 111 1 … 80 81 82 … 111

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.