ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস বহিরাগতদের দখলে

  জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বহিরাগতদের দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়েছে। জমিসংক্রান্ত যেকোনো সেবা পেতে গ্রাহকদের শরণাপন্ন...

Read moreDetails

খাজুরায় সরকারি কলেজের সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগ। 

নিজস্ব প্রতিবেদক :- যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরাতে সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ের জায়গা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে। গত রোববার...

Read moreDetails

বাঘারপাড়ার নিমটা মাঠে একই রাতে চারটি ট্রান্সমিটার চুরি, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি

জীবন আচার্য্য খাজুরা থেকে :- যশোরের বাঘারপাড়া উপজেলার নিমটা মাঠ এলাকায় সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য বেড়েই চলছে। মঙ্গলবার গভীর রাতে একই...

Read moreDetails

কুষ্টিয়ার মহিনি মিললাইন বাজার থেকে চালির বাডা পর্যন্ত রাস্তার বেহাল দশা এ রাস্তার সংস্কারের দাবি

ভাঙাচোরা রাস্তায় জনদুর্ভোগ : কুষ্টিয়ার মহিনি মিললাইন বাজার থেকে চালির বাডা পর্যন্ত রাস্তার বেহাল দশা এ রাস্তার সংস্কারের দাবি জানিয়েছে...

Read moreDetails

৫৯টি কমিউনিটি ক্লিনিকে ১ মাস ধরে ওষুধের সংকট

  জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার ৫৯টি কমিউনিটি ক্লিনিকে এক মাস ধরে ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন...

Read moreDetails

খোকসায় মনসুর আলী মার্কেটে ভাড়াটিয়ার হামলায় মালিক গুরুতর আহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার মনসুর আলী মার্কেটে ভাড়াটিয়ার হামলায় মার্কেটের মালিক জুয়েল খান গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার  দুপুরে এ ঘটনা...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুড়িরবাধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান প্রমূখ। জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল কিনবা কারেন্ট জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়। এগুলো আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়। এছারাও এসব জাল তৈরি, ক্রয় বিক্রয়, গুদাম ও বাজারজাতকরনে আমাদের নজরদারি সোচ্চার রয়েছে। এর আগে, সদর উপজেলার বেষ কয়েকটি গুদামে আমরা অভিজান পরিচালনা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Read moreDetails

সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), একই উপজেলার বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)। এর আগেও কয়েক দফায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠায় বিএসএফ। এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ কম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা করে শনিবার বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে বাহিরে আসলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। আসামিরা হলেন- ভল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান, একই গ্রামের মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম এবং ভুল্লী কলেজপাড়া এলাকার মো. নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন। এদের মধ্যে রাতেই হামিদুর রহমান ও ইসরাত জাহান নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ কিছুটা মানসিক বিকারগ্রস্থ হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম প্রায়ই তাকে রাস্তায় কুপ্রস্তাব দিত। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ ওষুধ কেনার জন্য ভুল্লী বাজারে গেলে আসামিরা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। গৃহবধূ যেতে না চাইলে তারা জোর করে একটি অটোরিকশায় তুলে তাকে খোশবাজারে নিয়ে যায়। এরপর একটি দোকানে পাউরুটি ও চা খাওয়ায়। তারপর আসামিরা গৃহবধূকে মোটরসাইকেলে করে বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যায়। পরে জাহেরুল ইসলাম ভিকটিমকে একটি অটোভ্যানে করে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায় এবং ইসরাত জাহান নাসরিনের সহায়তায় তার বাড়িতেই হামিদুর ও জাহেরুল জোরপূর্বকভাবে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এ ঘটনার সময় ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আসামিরা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না হয়ে স্বামীসহ থানা পুলিশের দ্বারস্থ হয়। এরপর পুলিশ ঘটনাটি জানতে পেরে রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লায় থাকায় এই সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীর সাথে জঘন্যতম কাজ করে। আমার স্ত্রী একটু মানসিক সমস্যাগ্রস্ত। এরকম জঘন্য কাজ করার পরেও কিছু লোক আপসের জন্য প্রস্তাব দেয়। আমি আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ প্রসঙ্গে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read moreDetails

বাগেরহাটে ৩ লাখ টাকার ভুতুরে বিদ্যুৎ বিল! চা দোকানির দিশেহারা  

                                                             এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের...

Read moreDetails
Page 32 of 140 1 31 32 33 140

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.