এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার...
Read moreDetailsএস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোংলা...
Read moreDetailsজীবন আচার্য্য - যশোরের খাজুরা বাজার ও আশপাশের গ্রামীণ সড়কগুলোতে তিন বছর আগে কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল স্ট্রিট সোলার...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দেশীয় উদ্ভাবনী এ তিন জাতের আখ চাষ করে কৃষকের দোরগোড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ঠাকুরগাঁও আঞ্চলিক...
Read moreDetailsএস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের পানগুছি নদীর অব্যাহত...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি মাছের ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে শত শত মাছ নিধন করেছে।...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, পদসোপন সংস্কার, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা তিনটি যৌকতিক দাবি তুলে ধরে বলেন এন্ট্রি পদ ৯ম গ্রেড উন্নতীকরণ করতে হবে। পদ সংস্কার ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারী উচ্চারণ করেন শিক্ষকরা। তাদের প্রধান দাবিসমূহ: ১. এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ: সহকারী শিক্ষক/শিক্ষিকা পদকে বর্তমান গ্রেড-১০ থেকে গ্রেড-৯-এ উন্নীত করে বিসিএস ক্যাডার মর্যাদা প্রদান। এটি সমাজসেবা অফিসার, সাব-রেজিস্ট্রার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা/উপজেলা শিক্ষা অফিসার, পুলিশ পরিদর্শক এবং যুব উন্নয়ন কর্মকর্তার সমপর্যায়ের পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২. পদসোপান সংস্কার: বিদ্যালয় ও পরিদর্শন শাখার জন্য ৪-৫ ধাপের একটি সুসংগঠিত একাডেমিক পদসোপান প্রণয়ন করা। বর্তমানে ৯০-৯৫% শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করেন, যা কলেজ শাখার তুলনায় অত্যন্ত বৈষম্যপূর্ণ। ৩. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা: জনপ্রশাসন সংস্কার কমিশন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০-এর সুপারিশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পৃথক করে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। প্রেক্ষাপট: বৈষম্য: ১৯৮৫ সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১০ এ আটকে আছেন, যেখানে সমপর্যায়ের অন্যান্য পদ গ্রেড-৯ এ উন্নীত হয়েছে। আহ্বান: আমরা সরকারের নিকট উপর্যুক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করা সময়ের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ কর্মসুচিতে প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
Read moreDetailsঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে ট্রাকটি আটক করা হয়। এলাকাবাসী জানান, জেলা শহর থেকে সারবোঝাই ট্রাকটি বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। পরে সার দেখতে চাইলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, 'স্থানীয়রা ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করা হয়। এগুলো সরকারি দরে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, অবৈধভাবে সার সরবরাহের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়, পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়। একইভাবে সদরের গড়েয়া বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং আউলিয়াপুরের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ।
Read moreDetailsচেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে ওই ইউপি চেয়ারম্যান ফইজুলকে চেয়ার ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দেন বিএনপির এক নেতা। স্থানীয় ও গ্রাম পুলিশের ভাষ্য, এই আল্টিমেটামের পর বিএনপির নেতাকর্মীরাই তালা ঝুলিয়েছেন। সবশেষ গ্রাম পুলিশের মাধ্যমে সেই তালা ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস ত্যাগ করার পর সেখানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা জানান, রোববার অফিস করেছিলেন ফাইজুল চেয়ারম্যান। দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করে। এরপর একদল লোক এসে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি ইউপি পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের তালা ভাঙতে নির্দেশ দেন। এ ঘটনার আগে ও পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাম পুলিশের সুবেদার খাদেমুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর এক দেড়শ’লোক এসে চেয়ারম্যানের অফিসে তালা দেয়। যারা এসেছিলেন তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে চেয়ার ছাড়ার জন্য সাতদিনের সময় দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ। এ সময় তিনি যুবদলকে ইউপি কার্যালয় ঘেরওয়ের নির্দেশ দেন। পরে এমন বার্তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটলো। তবে তালা দেওয়ার ঘটনায় বিএনপি কেউ জড়িত নয় বলে দাবি করেছেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহফুজার রহমান। তিনি বলেন, বিএনপির কেউ চেয়ারম্যানে কার্যালয়ে তালা দেয় নি। বরং আওয়ামী লীগের দোসর ওই চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনগণ এমনটা করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া। তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয়রা ও পরিষদের মেম্বাররা কর্মরত ওই চেয়ারম্যানের নামে কিছু অভিযোগ করেছেন। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেব। চেয়ারম্যান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে তিনি আগের মতো পরিষদের কার্যক্রম চলিয়ে যাবেন। আমরা মূলত সাধারণ জণগণের বিষয়টি গুরুত্ব দেব। জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পাই
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob