Saturday, November 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদী নির্ধারণে বিভ্রান্তি সরকারি তালিকায় আসছে মাত্র ৮০ নদী, গবেষকদের দাবি ২২৭টি   

admin by admin
October 28, 2025
in খুলনা বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

                            এস. এম সাইফুল ইসলাম কবির,  সুন্দরবন থেকে ফিরে  :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে  বিস্তীর্ণ নদ-নদীর সংখ্যা নির্ণয়ে এখন পর্যন্ত সরকারি কোনো জরিপ হয়নি। অন্যদিকে সুন্দরবনের নদীগুলো কোথাও কোথাও সরু খালের মতো প্রবাহিত হওয়ায় বন বিভাগ এগুলোকে তালিকাভুক্ত করেছে খাল হিসেবে।
বিস্তীর্ণ সুন্দরবনের নদ-নদীর সংখ্যা নির্ণয়ে এখন পর্যন্ত সরকারি কোনো জরিপ হয়নি। অন্যদিকে সুন্দরবনের নদীগুলো কোথাও কোথাও সরু খালের মতো প্রবাহিত হওয়ায় বন বিভাগ এগুলোকে তালিকাভুক্ত করেছে খাল হিসেবে। কিন্তু গভীর বনে প্রাকৃতিকভাবে প্রবাহিত এসব পানির উৎসকে নদী হিসেবেই সংজ্ঞায়িত করতে চান অনেক গবেষক। এ হিসাবে সুন্দরবনে এখন পর্যন্ত ২২৭টি নদীর অস্তিত্বের কথা জানিয়েছেন তারা। তবে সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিতব্য নদ-নদীর তালিকায় স্থান পেতে যাচ্ছে ৮০টির মতো নদীর নাম। বাকিগুলো আরো জরিপ শেষে পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনের নদ-নদীর তালিকা অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বণিক বার্তাকে বলেন, ‘সুন্দরবনের অনেক এলাকায় এখনো ল্যান্ড সার্ভে (জরিপ) হয়নি। আমরা সেইসব নদীর নামই তালিকাভুক্ত করছি, যেগুলো কোনো না কোনো রেকর্ডে এসেছে। রেকর্ডের বাইরের নদী সার্ভে ছাড়া তালিকায় দেয়ার সুযোগ আমাদের নেই।’
খুলনা বিভাগের নদ-নদীর তালিকা প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তা ও বেসরকারি নদীকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেয়েছে, সুন্দরবনের নদ-নদী ও খালের সংজ্ঞা নিয়ে মতভেদ আছে। অন্যদিকে এর আগে সরকারিভাবে সুন্দরবনের নদ-নদীর সংখ্যা নির্ণয়েও কোনো জরিপ হয়নি। ফলে এ বনের নদীর প্রকৃত সংখ্যা নির্ণয় বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
সুন্দরবনের নদ-নদীর সংখ্যা নির্ণয় সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা জেলার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম ‌এই প্রতিবেদককে ‌বলেন, ‘নদীকর্মীরা আমাদের সুন্দরবনের নদ-নদীর তালিকা দিয়েছেন। সেগুলোর মধ্যে যাচাই-বাছাই করে আমরা খুলনা অংশে ২৯টি নদী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক নদীর নাম দুবার এসেছে। কোথাও স্থানীয় নাম আবার কোথাও কেতাবি নামও এসেছে। এক্ষেত্রে আমরা স্থানীয় নাম তালিকাভুক্ত করেছি। তাছাড়া বন বিভাগ আমাদের একটি তালিকা দিয়েছে, যে তালিকায় অধিকাংশ নদীর নাম খাল হিসেবে উল্লেখ করা হয়েছে। সেগুলো আমরা খালের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবিকই যদি কোনো নদীর নাম বাদ পড়ে থাকে পরে সেটা অন্তর্ভুক্ত করা হবে।’
অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর সারা দেশের নদ-নদীর তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। গত বছরের ডিসেম্বরে ১ হাজার ১৫৬টি নদীর একটি খসড়া তালিকা প্রকাশ করা হয় পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে। এরপর আরো যাচাই-বাছাই শেষে ২৭ মার্চ ১ হাজার ২৯৪টি নদীর নাম প্রকাশিত হয়। আগামীকাল পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে।
পাউবো সূত্র জানিয়েছে, সুন্দরবনের নদ-নদীর একটি তালিকা বন অধিদপ্তর করেছিল ব্রিটিশ আমলে। সে তালিকায় বেশির ভাগ নদীই খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে খুলনা অঞ্চলের নদী গবেষক মাহবুব সিদ্দিকি দাবি করেছেন, সুন্দরবনে কোনো খাল থাকার সম্ভাবনা নেই। সেখানে অনেক নদীকে খাল হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মাহবুব সিদ্দিকি বলেন, ‘অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে সুন্দরবনে বন বিভাগের কার্যক্রম বিস্তৃত আকারে চালু হয়। তখন ওই এলাকার মৌয়াল, বাওয়াল ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে নদীর তালিকা করেন ব্রিটিশ সরকারের বন বিভাগের কর্মকর্তারা। স্থানীয়রা দুটি নদীর সংযোগ নদীকে ভারানী বা খাল হিসেবে উল্লেখ করে তাদের বোঝার স্বার্থে। কিন্তু এগুলো প্রকৃতপক্ষে খাল নয়; বরং নদীই। আবহমানকাল থেকে এগুলো নদী।’ মাহবুব সিদ্দিকি কর্মসূত্রে সাতক্ষীরার শ্যামনগর, ডুমুরিয়া ও দাকোপ থানায় পাঁচ বছর অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি সুন্দরবনের নদ-নদী নিয়ে কাজ শুরু করেন।
সুন্দরবনের বড় নদীর মধ্যে শিবসা, পশুর, হরিণঘাটা, মালঞ্চ, কুঙ্গা, বাংড়া, আড়পাঙ্গাশিয়া, খোলপেটুয়া, রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, যমুনা ও মেঘনা উল্লেখযোগ্য। স্থানীয় ভূগোলবিদ ও পেশাজীবীরা এগুলোকে নদী হিসেবে উল্লেখ করেছেন। তবে নদী গবেষক মাহবুব সিদ্দিকি বলেন, ‘হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল, ইছামতি, ভদ্রা, হরিণঘাটা, কুঙ্গা, মরজাদ, বাংড়া, মালঞ্চ, পশুর, শিবসা, আড়পাঙ্গাসিয়া, চুনার, ভোলা, আরুয়া শিবসা, শেলাসহ মোট ৫০টি বড় নদীর বেশির ভাগই বন বিভাগ খাল হিসেবে চিহ্নিত করেছে। মূলত এ কারণেই বর্তমানে সরকারের নদীর সংখ্যা নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নদীকে খাল বিবেচনা করে বিভ্রান্ত হচ্ছেন। অথচ আমেরিকার সার্ভেসহ আন্তর্জাতিক সব সার্ভে ও ম্যাপে এগুলোর বেশির ভাগকে নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে বন বিভাগ এগুলো কীভাবে খাল বলে।’
মাহবুব সিদ্দিকি ২০২৩ সালে সুন্দরবন ও গাঙ্গেয় বদ্বীপের মোহনা শিরোনামে একটি বই প্রকাশ করেন। ওই বইতে তিনি সুন্দরবনের ২২৭টি নদী নামসহ উল্লেখ করেন। নিজের তৈরি করা নদীর তালিকা সম্পর্কে তিনি বলেন, ‘সরকারি উদ্যোগে এখনো সুন্দরবনের নদী নিয়ে সার্ভে হয়নি। এবারই প্রথম সুন্দরবনের নদী সরকারিভাবে তালিকাভুক্ত হতে যাচ্ছে। অনেক আগে বাংলাপিডিয়া, ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ও এশিয়াটিক সোসাইটি যৌথভাবে সুন্দরবনের নদী নিয়ে একটি কাজ করেছিল। সেখানে ১৭৭টি নদীর নাম উল্লেখ করা হয়। এর বাইরে আমি আরো ৫০টি নদীর নাম পেয়েছি। মোট ২২৭টি নদীর নাম আমার বইয়ে উল্লেখ করেছি। এগুলো কোনোভাবেই খাল হিসেবে উল্লেখ করার সুযোগ নেই।’
খুলনা ও বরিশাল বিভাগের সাতটি জেলায় সুন্দরবনের বিস্তৃতি। এর মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলাজুড়ে বিস্তৃত সুন্দরবন। এছাড়া নোয়াখালীর দক্ষিণে নতুন নতুন দ্বীপ জাগছে। এ অঞ্চলে সুন্দরবন নতুন করে গঠিত হচ্ছে।
রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন এই প্রতিবেদককে ‌বলেন, ‘আমি অনেকবার সুন্দরবনে গিয়েছি। আমরা যখন খুলনা জেলখানা ঘাট থেকে নৌযানে উঠি তখন আঠারোবাঁকি নদী, তারপর ভৈরব নদ, রূপসা নদী, কাজবাছা নদী, মোংলা, পশুর ও শেলা নদী হয়ে আমরা সুন্দরবনের ঢুকি। এখানে কিন্তু অনেক খাল আছে, স্থানীয়রা এগুলোকে খাল বলেন। যেমন ঢাংমারী খাল, হোমরা খাল, কটকা খাল, সিটি কটকা খাল, বেতমোড়া খাল—স্থানীয়রা খাল বললেও বৈশিষ্ট্যগত দিক থেকে সবই নদীর মতো। ঢাকার খিদির খাল যদি রাষ্ট্র কনাই নদ হিসেবে তালিকাভুক্ত করতে পারে, তাহলে এ খালগুলোকেও রাষ্ট্র চাইলে নদী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এতে এগুলো নদী হিসেবে বিশেষ মনোযোগ পাবে। আমরা নদীকর্মীরাও এটাই বলব, স্থানীয়রা তাদের বোঝার সুবিধার্থে ছোট নদীকে খাল হিসেবে উল্লেখ করলেও এগুলো মূলত নদী। কেননা নদীর সংজ্ঞায় বলা হয়েছে, প্রাকৃতিক উৎস থেকে প্রবাহিত হতে হবে। আর খাল হলো মানুষের কাটা পানির প্রবাহ। সুন্দরবন তো পুরোটাই প্রাকৃতিক। এখানে যা আছে সবই প্রাকৃতিক। বিষয়টি এখন রাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’
গত ২৭ মার্চ ১ হাজার ২৯৪টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশের পর তা বিভিন্ন অঞ্চলের নদী গবেষকদের সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে সুন্দরবন এলাকার নদ-নদী এ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ করেন ওই অঞ্চলের নদীকর্মীরা। এ নিয়ে গত ৩১ মার্চ বণিক বার্তায় ‘দেশে নদ-নদীর নতুন সংখ্যা ১ হাজার ২৯৪, বাদ পড়েছে সুন্দরবন, বরেন্দ্র অঞ্চল ও পার্বত্য তিন জেলার পাঁচ শতাধিক নদী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের খুলনা অংশের ২৯টি নদী তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের খুলনা অফিস। এর বাইরেও আরো বেশ কয়েকটি নদী অন্তর্ভুক্ত হচ্ছে। গতকাল পর্যন্ত তালিকায় সুন্দরবনের প্রায় ৮০টি নদী অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নদীর সংখ্যা নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ প্রসঙ্গে পরিকল্পনা-১ পরিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ড. রবীন কুমার বিশ্বাস বলেন, ‘খুলনা অঞ্চলের ২৯টি নদীসহ সুন্দরবনের মোট ৭০-৮০টি নদী আমরা তালিকাভুক্ত করেছি। পরবর্তী সময়ে সার্ভে সাপেক্ষে আরো নদ-নদী তালিকাভুক্ত করা হবে।######

Views: 134

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
25

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

by admin
November 26, 2026
0
9

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই...

দিশেহারা আলু চাষিদের অবস্থা

দিশেহারা আলু চাষিদের অবস্থা

by admin
November 26, 2026
0
3

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি মৌসুমে আলু চাষ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে...

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

by admin
November 26, 2026
0
8

‎মালিকুজ্জামান কাকা ‎যশোরে ২৭ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে জেলা ভিত্তিক তিন দিনব্যাপী  ইজতেমা। এটি মাওলানা সাদ কান্দলভি অনুসারী ইজতেমা। যশোর...

পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান

পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান

by admin
November 26, 2026
0
7

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুড়িচং...

জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

by admin
November 26, 2026
0
13

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল ​জয়পুরহাট জেলাপ্রতিনিধিঃ- জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026
  • ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি November 26, 2026
  • জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন November 26, 2026
  • হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক November 26, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান November 26, 2026
  • এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি November 26, 2026
  • জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা November 26, 2026
  • জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু November 26, 2026
  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026
  • ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      November 26, 2026
      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      November 26, 2026
      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      November 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d