রংপুর ব্যুরো: শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ২৫ অক্টোবর রবিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী বলেন, মাদ্রাসা শিক্ষক আবু সাইদের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে অনৈতিক স¤পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ ওই গৃহবধূর কাছ থেকে টাকা দাবি করে। গৃহবধূ টাকা দিতে অস্বীকার করলে আবু সাঈদ অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে ওই গৃহবধূ আবু সাঈদকে প্রথম দফায় তিন লক্ষ ও পরে আর ৫১ হাজার টাকা দেন। তারপরেও ওই শিক্ষকের মন রক্ষা করতে পারেনি ভুক্তভোগী গৃহবধূ। শিক্ষক আবু সাঈদ আবারও এক লক্ষ টাকা দাবি করলে কৌশলে ওই গৃহবধূ টাকা দেওয়ার কথা বলে আবু সাঈদকে বাড়িতে ডেকে নেন। তার আগে তিনি তার আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে ঘটনাটি অবগত করেন।
গত ২৪ অক্টোবর শনিবার বিকালে মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ টাকা নিতে ওই বাড়িতে পৌঁছালে গৃহবধূর স্বজন ও গ্রামবাসী আবু সাঈদকে আটক করে। তারপর তাকে গণধোলাই দিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করেন। রবিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে আদালতে প্রেরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাফুজার রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।
মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ছোট...








