আবিদ হাসান ইমতিয়াজ,
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠান। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিভাগের ক্লাসরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং মোঃ উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান বলেন, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য “আজ ডিপার্টমেন্টে নবীন শিক্ষার্থীদের পদচারণায় যেন নবীন কোন শিশুর জন্ম হয়েছে আমি ঠিক আমার সন্তান জন্মগ্রহণে যেমন আনন্দিত হয়েছিলাম আজও সেই আনন্দে আনন্দিত হয়েছি।“ এছাড়া তিনি সচেতন নাগরিক হিসেবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং বিভাগের পরিচালনার জন্য সকলের অংশগ্রহণের প্রত্যাশা করেন বলে জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ তোমরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস শুরু করেছো, যা আমাদের জীবনে অতীতের স্মৃতি হিসেবে রয়ে গেছে।” এছাড়া তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সাংবাদিক হিসেবে গড়ে উঠতে এবং স্বপ্ন পূরণের প্রচেষ্টায় নিজেকে নিবেদিত করার পরামর্শ দেন।







