Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

উলিপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের জয়ে বাঁধা বিদ্রোহীরা 

উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী থাকলেও চমক দেখাতে পারেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।

admin by admin
December 21, 2021
in বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠছে। উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী থাকলেও চমক দেখাতে পারেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। তবে অধিকাংশ ইউনিয়নে বিএনপিপন্থি প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী না থাকায় এ উপজেলায় নৌকার ভরাডুবির আশংকা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা গেছে, স্বজনপ্রীতি ও মনোনয়ন বাণিজ্যের কারণে তুলনামূলক কম জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকার ফলে উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের ভরাডুবির সম্ভবনা রয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ রিজু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, দলদলিয়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের মৌজা কমিটির সদস্য লিয়াকত আলী সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সী রানা, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান খন্দকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান আবু তালেব সরকার, তবকপুর ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সদস্য এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, থেতরাই ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ বদিউজ্জামান, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক সরদার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কবীর উদ্দিন সরকার, এই ইউনিয়নে আওয়ামীলীগ ঘরোনার আরও তিনজন প্রার্থী রয়েছেন। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা কৃষকলীগের সদস্য এরশাদুল হক, দূর্গাপুর ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুল ইসলাম বাবলু সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা কৃষকলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ। বজরা ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম আমিন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন বজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আব্দুল কাইয়ুম সরদার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। অধিকাংশ ইউনিয়নে তুলনামূলক কম জনপ্রিয় নেতা নৌকা প্রতীক পাওয়ায় এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকা প্রতীকের ভরাডুবির আশংকা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছে। এককভাবে আওয়ামীলীগের দলীয় প্রার্থী রয়েছে সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ও পান্ডুল ইউনিয়নে। এছাড়া জাতীয় পাটি ৯টি ইউনিয়নে, বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী ৯টি ইউনিয়নে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮টি ইউনিয়নে, কৃষক শ্রমিক জনতালীগ ২টি ইউনিয়নে ও বাংলাদেশ ওয়াকার্স পাটির ১টি ইউনিয়নে প্রার্থী রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের ব্যাপারে কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নিবেন। তিনি আরও বলেন, তৃনমূলের ভোটে যারা জয়ী হয়েছেন, তাদের নামের তালিকা কেন্দ্রে জমা দেয়া হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারনে তৃনমূলের মতামতকে উপেক্ষা করে একাধিক ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন। যার ফলে ভোটের মাঠে বিরুপ প্রভাব পড়েছে। আমরা কাজ করে যাচ্ছি, নৌকার প্রার্থীদের বিজয়ী করতে। #
Views: 487

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

by admin
October 19, 2026
0
2

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

by admin
October 19, 2026
0
2

মা ইলিশ সংরক্ষণে জাতীয় সংসদের ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 19, 2026
0
2

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 19, 2026
0
1

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা...

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

by admin
October 19, 2026
0
2

  ​ (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য...

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

by admin
October 19, 2026
0
1

  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

    দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

    October 19, 2026
    প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

    প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

    October 19, 2026
    ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

    ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

    October 19, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d