Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home কবিতা/ছড়া/সাহিত্য

একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ

admin by admin
February 19, 2024
in কবিতা/ছড়া/সাহিত্য
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও তার পুত্র নাট্যকার ড. মুকিদ চৌধুরীর মোট আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর মধ্যে ২টি গ্রন্থ লিখেছেন আব্দুর রউফ চৌধুরী। সেগুলো হলো-

‘গল্পসভার’ (আদিত্য প্রকাশ): দশটি ভিন্নস্বাদের ছোটগল্প। দাম্পত্যজীবনের জটিলতা : ‘বিকল্প’ এবং ‘বন্ধুপত্নী’; সামাজিক সমস্যা ও প্রতিবাদ : ‘ভূত ছাড়ানো’ এবং ‘জিনা’; মনস্তাত্ত্বিক : ‘পরিচয়’ ও ‘শাদি’; মুক্তিযুদ্ধের চেতনা : ‘বীরাঙ্গনা’ এবং ‘বাহাদুর বাঙালি’; বাৎসল্য রস : ‘যৌতুক’ এবং ‘ট্যাকরা-ট্যুকরি’। ভৌগোলিক স্থান যুক্তরাজ্য,  পাকিস্তান এবং বাংলাদেশ। ভৌগোলিক ব্যবধান থাকা সত্ত্বেও একজনের ভালোবাসা, সুখদুঃখ, হাসিকান্না– সবই এক, রক্তের রং-ও এক; কাজেই একটি বিশাল ক্যানভাসে মানুষের গল্প চিত্রিত হয়েছে।

‘একটি জাতিকে হত্যা’ (আদিত্য প্রকাশ): উপজীব্য বাংলাদেশে পাকিস্তানি শাসক ও সমরনায়ক গোষ্ঠী কর্তৃক ১৯৭১-এর হত্যাযজ্ঞ ও গণহত্যা। এসম্বন্ধে বিদেশি পত্রপত্রিকার দুষ্প্রাপ্য কিছু প্রতিবেদনের কখনও হুবহু অনুবাদ, কখনও বিশ্লেষণ-পর্যালোচনা এই গ্রন্থে যুক্ত করা হয়েছে।  স্থান-কাল-পাত্রের পরিপ্রেক্ষিতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিশ্লেষণ-পর্যালোচনা-গবেষণার ক্ষেত্রে লেখকের পারঙ্গমতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা, তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ-ব্যাখ্যা এই গ্রন্থটির মর্যাদাকে অন্যস্তরে উন্নীত করেছে। এখানেই ‘একটি জাতিকে হত্যা’ গ্রন্থটির অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব।

এছাড়া অপর ছয়টি গ্রন্থ লিখেছেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। সেগুলো হলো-

‘জার্মানি : অতীত ও বর্তমান’ (আগামী প্রকাশনী): এই গ্রন্থে বিশদভাবে জার্মানির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, রাজনীতি, কূটনীতি, আর্থসামাজিক, গণতান্ত্রিক ও মানবিক দিকগুলো আলোচনা করা হয়েছে। সমগ্রভাবে জার্মানির বিবর্তনের ইতিহাস বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ও চমকপ্রদ দলিল।

‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’ (আদিত্য প্রকাশ): এই গ্রন্থটি জার্মান সৃজনশীল চিন্তাধারার এক পরিপূর্ণ ইতিহাস। সপ্তম শতকে রচিত হিলডেব্রানডের কীর্তন থেকে শুরু করে উচ্চজার্মান ও ব্যারোক যুগ হয়ে ক্যানট, লেসিং, ক্লোপস্টক, হারডার, ক্লিংগার (তুফান ও তাড়ন), ভাগনার, গ্যেটে, শিলার, ফিশচে, নোভালিশ, ক্লাইস্ট, কার্ল মার্কস, কাফকা, ম্যান, ব্রেশট, রেমার্ক, গ্রাস, মুলার প্রমুখ কথাসাহিত্যিক, কবি, দার্শনিকের রচনার নিদর্শন এই গ্রন্থে দেওয়া হয়েছে। জার্মান সাহিত্যের সুদীর্ঘ ঐতিহ্য, মানবিকতাবোধ, সমাজব্যবস্থার আলোচনা-সমালোচনা– কখনও উগ্র, কখনও-বা বৈপ্লবিক; ন্যায়পরায়ণতা ও গণতান্ত্রিক প্রত্যয়, পুঁজিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থা– সামগ্রিকভাবে এই স্বাতন্ত্র্য, অভিনব ও তথ্যপূর্ণ গ্রন্থে আলোচনা করা হয়েছে।

নাট্যোপন্যাস ‘যোদ্ধা’ (আদিত্য প্রকাশ): ময়নামতির (ত্রিপুরা) সুপ্রতীক মহারাজ বীরচন্দ্র মাণিক্য। হঠাৎ তার রাজকোষে এক লাখ মুদ্রার প্রয়োজন পড়ে। তখন তিনি খোয়াই নরপতির কাছে এক লাখ মুদ্রা ধার চান। কিন্তু খোয়াই নরপতি ধার দিতে অস্বীকৃতি জানান। তাকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়ে মহারাজ অপমান করেন। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই শুরু হয় যুদ্ধ। ত্রিপুরার সেনাপতি মহাবীর ভরতের কাছে পরাজিত হয়ে নিহত হন খোয়াই নরপতি। ভরত নতুন খোয়াই নরপতি হয়। আর বীরশ্রেষ্ঠ শশীভূষণকে করার হয় সেনাবাহিনীর সেনাধ্যক্ষ। কিন্তু ত্রিপুরা সিংহাসন অধিকার করার জন্য ভরত ষড়যন্ত্র শুরু করে। শুরু হয় একের পর এক হত্যা। শশীভূষণ ত্রিপুরাকে রক্ষার জন্য ভরতের মুখোমুখী হয়। তরবারি রক্তে রঞ্জিত হয়। পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই যোদ্ধা নাট্যোপন্যাসের মূল উপজীব্য। একজন মানুষের নিষ্ঠুর কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে যে-জীবন স্থাপিত হয় তা অবশেষে তাকেই নিক্ষেপ করে অন্ধকার মৃত্যুকূপে।

কবিতাসম্ভার ‘অনাহূত অতিথি’ (আদিত্য প্রকাশ): ‘অনাহূত অতিথি‘ মা-মাটি-মানুষের এক অশ্রুসিক্ত লবণাক্ত ছবি। কখনও দিনবদল বা কালবদলের পূর্বাভাস; কখনও সমাজবদলের প্রস্তুতি আর ঝড়ের দুরন্ত আনাগোনা; কখনও যন্ত্রণাবিদ্ধ সহস্র হৃদয়ের আর্তনাদ; স্বপ্ন-প্রতিবাদ-প্রতিরোধের মন্ত্রণা; হত্যা-সন্ত্রাস-আন্দোলন-ধর্মঘট– রাজনৈতিক ঘটনা আর ধর্মীয় উন্মাদনায় উত্তাল জনজীবন– এইসব নিয়েই ‘অনাহূত অতিথি‘। একটা সময়কে, একটা দেশকে, একটা সমাজকে একদল মানুষকে বুঝে নিতে হলে অনাহূত অতিথির কাছে বারবার ফিরে আসতে হয়।

তিনটি নাটক ‘ত্রয়ী’ (আদিত্য প্রকাশ): তিনটি নাটক : ‘যোদ্ধা’, ‘কলকাতায় গির্জা গালিব’ ও ‘আটই ফাল্গুন‘। যোদ্ধা : ময়নামতির (ত্রিপুরা) ইতিহাসাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক, কল্পনাও। মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে নির্মমভাবে হত্যা করে। অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। কলকাতায় গির্জা গালিব : একটি বিয়োগান্তক নাটক। গালিব তখন যুবক। কলকাতায় এসেছেন কয়েক বছরের জন্য। এখানেই তাঁর একজন বাঈজির সঙ্গে মাত্র কয়েক দিনের পরিচয়। ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, যন্ত্রণা নিভৃতে ভাষা পায়। হঠাৎ বাঈজি কলকাতা ছেড়ে চলে যায়। গালিবও কলকাতা ত্যাগ করেন, যা অনিবার্য পরিণতির লক্ষ্যমাত্রা নির্ণয় করে। আটই ফাল্গুন : এই নাটকের প্রধান চরিত্র আম্মা। তিনি একজন ভাষাসৈনিক। তিনি দুর্লভ এক নারী। কালকে অতিক্রম করে যান, একইসঙ্গে এগিয়ে দেন প্রবহমাণ কালের ধারাকেও, যে-ধারা মাঝেমধ্যে স্তিমিত হয়, নিস্তরঙ্গ হয়। তিনি লাঞ্ছিত হন, উপহসিত হন, বিরক্তিভাজন হন। অতীত-হারানো ও ঠিকানা খুঁজে-ফেরা আম্মার বুক-ফাটা যন্ত্রণা ও হাহাকারের এক হৃদয়স্পর্শী অজানিতি একটি আলেখ্য।

‘মগ্নপাঠ : সুরা বাকারাহ’ (আদিত্য প্রকাশ): ধর্মগ্রন্থ হিসেবে আল-কুরআনের বাণী চিরন্তন– সর্বজ্ঞানসম্পন্ন; কিন্তু যুগে যুগে আল-কুরআনের মগ্নপাঠের প্রয়োজন রয়েই যায়; কারণ, আরবি ও বাংলা ভাষার বাক্যগঠনরীতি, বাক্ভঙ্গি, উপমা-উৎপ্রেক্ষা-রূপক ব্যবহারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া আল-কুরআনের ভাষা ধ্রুপদী আরবি, বচনবিন্যাসপ্রণালি নিপুণ, শব্দ অমৃতকণা, অলংকার– মাধুর্য মধুরতায় ভরপুর, অনুপমেয়। ফলে আক্ষরিক বঙ্গানুবাদে আল-কুরআনের নিদর্শনসমূহের মর্মার্থে পৌঁছানো কঠিন। তবে আল-কুরআনে বারবার তার নিদর্শনসমূহের অর্থ উপলব্ধি এবং হৃদয়ঙ্গম করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই এই মহাগ্রন্থের একটি অধ্যায়ের (সুরার) মূলানুগ মগ্নপাঠের চেষ্টা করা হয়েছে।

Views: 461

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়??

দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়??

by admin
October 23, 2026
0
3

২০০০ সালের আগে এই জায়গাটি নির্ধারিত ছিলোনা। তখন কেউ মারা গেলে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হতো বা গোপনে কোন পরিত্যক্ত...

কবিতা—-কিশোর

কবিতা—-কিশোর

by admin
September 26, 2026
0
14

কিশোর লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়, থাকুক  মুখে হাসি, বই খাতা আর খেলাধুলায় জীবন হোক খুশি। কেন...

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

কাজী নজরুল ইসলামের “ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না”

by admin
September 21, 2026
0
62

কাজী নজরুল ইসলামের "ক্ষুধা খোদাকে ভোলায় কিন্তু খোদা ক্ষুধাকে না" (পূর্ণ রূপ: “ক্ষুধাকে দেখেছি বহুবার কিন্তু খোদাকে একবারও নয়। ক্ষুধা...

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

by admin
August 29, 2026
0
13

দুর্ভিক্ষের অবসান চান লাঙ্গল নিয়ে মাঠে যান, পতিত জমি করলে চাষ সুখের হবে বসবাস। কৃষক যদি হয় ক্লান্ত দুনিয়া হবে...

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

রাঙা প্রভাত  – কাজী ছাব্বীর 

by admin
August 28, 2026
0
10

স্বপ্ন ভরা রাত্রি ভেঙে  ভোরের শীতল হাওয়া বইলো সূর্যের কিরণের হালকা উষ্ণতায় সকাল হলো ঝিরঝিরে বাতাসে বিলের ভরা  পানিতে  ঢেউয়ের...

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

by admin
August 24, 2026
0
22

প্রেস বিজ্ঞপ্তি বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক -২০২৬’ এ ভূষিত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026
  • চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ October 23, 2026
  • রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই October 23, 2026
  • মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ October 23, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি October 23, 2026
  • ২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ October 23, 2026
  • নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত October 23, 2026
  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      October 23, 2026

      ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

      October 23, 2026
      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d