Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ ময়মনসিংহ বিভাগ

এমপি মুরাদ হাসানের কর্মীদের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ ॥ প্রশাসন নিরব

admin by admin
May 8, 2023
in ময়মনসিংহ বিভাগ, স।রাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
মাসুদুর রহমান ঃ জামালপুরের সরিষাবাড়ীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নদী থেকে স্থানীয় এমপি ডা: মুরাদ হাসানের সমর্থকদের বিরুদ্ধে যমুনা ও তার শাখা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অবাধে বালু উত্তোলন করা বিষয়টি একাধিকবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন। তবে অভিযান করা হবে বলে সোমবার দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ।
স্থানীয় এলাকাবাসী জানায়,সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর রেলওয়ে ক্রসিং থেকে যমুনা সার কারখানার জেটি ঘাট ১ (এক) থেকে দেড় কিলোমিটার সড়ক যমুনা সার কারখানার মালিকানাধীন।আর এই সড়কের পাশ দিয়ে বিশাল আকারে পাহাড়ের মতো স্তুপ করা হয়েছে বালু। আওনা চর,স্থল পশ্চিম পাড়া এলাকায় যমুনা নদী থেকে ১৫-১৬ টি খনন যন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে পাহাড়ের চূড়ার মতো বালুর স্তুপ করা হচ্ছে অবৈধভাবে। প্রতিটি ড্রাম ট্রাকে ৬’শ থেকে ৮’শ বালু ভর্তি করা হয় যা ২ হাজার ৪শত থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়।
বালু উত্তোলন একদিকে যেমন পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে, তেমনি স্থানীয় পরিবেশ ওপর পড়ছে বিরূপ প্রভাব। এর জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন পরিবেশকর্মীরা। প্রশাসনের নজর যেন এদিকে নেই বললেই চলে। আবার মাঝে মাঝে অভিযান হলেও সেটিকে লোক দেখানো অভিযান বলে জানায় এলাকাবাসী। কারণ অভিযানের খবর চলে যায় বালু ব্যবসায়ীদের কানে। ফলে তারা সরে যান। ফলে এই অযুহাতে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারেনা প্রশাসন।
নদীর মাঝে অবৈধ ‘মিনি ড্রেজার বসিয়ে অবাধে বালি উত্তোলন করছেন তারা হলেন শাহাজামাল,রহিম,হায়দর,বাবু,সাইফুল,ফরহাদসহ ১২-১৫ জনের একটি দল।বছর খানেক আগে বালু উত্তোলনকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সময় মারধর ও লাঞ্চিতের স্বীকার হন সহকারী কমিশনার ভূমি ও তার সহযোগীরা পুলিশ ও স্টাফ। বালু ব্যবসায়ীরা এতোটা শক্তিশালী যে প্রশাসন তাদের বিরুদ্ধ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এর থেকে। এজন্য ওই এলাকার সাধারণ মানুষ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।
অপরদিকে দৌলতপুর রেলওয়ে ক্রসিং থেকে যমুনা সারকারখানার জেটি ঘাটের সড়কটি সার পরিবহন ও মানুষের দৈনন্দিন চলাচলের জন্য হলেও বতর্মানে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সড়কটি দিয়ে দৈনন্দিন দুই শতাধিক ড্রাম ট্রাক চলাচল করে । চলাচলের ফলে রাস্তায় বালু পড়ে স্তর পড়ে যাওয়ায় পায়ে হেঁটে, মোটর সাইকেল,সাইকেল,ভ্যান দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শুকনো সময়ে ধুলা বালুর বাতাসে মিশে শরীরের লেগে কাপড় চোপড় ময়লা সহ বিভিন্ন ধরনের রোগ জীবানু ছড়িয়ে পড়ায় এই অঞ্চলের মানুষ অসুস্থ্য হয়ে পড়ছে।
ভ্যান চালক আনোয়ার হোসেন বলেন, দৌলতপুর রেলওয়ে ক্রসিং তিন রাস্তার মোড় থেকে জেটি ঘাট পর্যন্ত পিচ ঢালা রাস্তা। আর রাস্তায় বছর খানেক আগে যমুনা সার কারখানার সার পরিবহনের জন্য প্রায় অর্ধকোটি ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়। বর্তমানে বালুবাহী ড্রাম ট্রাকের কারণে সড়কটি ভেঙ্গে যাচ্ছে। এতে চলাচলে দূর্ভোগে পোহাতে হচ্ছে আমাদের।
স্থল এলাকার আজিজুল হক বলেন,নেতারা মেশিন লাগাইয়া বালু তুলতাছে। সাধারণ মানুষ রা সাহস পাবো ব্যবসা করবার। ওরাই করে ,ওগোরে দূরে মেশিন লাগাইয়া মাটি তুলবার কয়লে অনেক হুমকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,আমার ৩ বিঘা জমিতে ভুট্রার আবাদ হয়েছে। দিন দিন মেশিনে মাটি কাটায় খেত আমার দউ হয়ে গেছেগা। কিছু কইতে গেলে এলাকার থাকবার দিব না। পুরাতন ঘাট বাজারে যাবার দিবনা। বিভিন্নভাবে হুমকি দেয়,যা বলার মতো না।
নাম প্রকাশ না করার শর্তে আরেক কৃষক বলেন,যারা মাটি তুইলা বেচতাছে মুরাদ এমপির লোক। এগোরে কিছু কইবার গেলে যমুনা সার কারখানার রাস্তা দিয়ে যাবারতো দিবোই-নে,এলাকায় থাকা মুশকিল হয়ে যাবো।
বালু ব্যবসায়ীদের মধ্যে একজনের জানান,সরিষাবাড়ীর প্রভাবশালী এক কাউন্সিলের মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে সমঝোতায় এসব বালু তোলা হচ্ছে । তিনি সকল কিছু ম্যানেজ করেন।
যমুনা সার কারখানার সড়ক ব্যবহার বিষয়ে জানতে মুঠোফোনে কারখানার জিএম দেলোয়ার হোসেন এর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন,আমাদের সার পরিবহনে সড়কের যে পরিমাণ ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বালু পরিবহনে। এসব বন্ধে ডিসি,এসপি,উপজেলা প্রশাসনকে অবগত করেছি কিন্তু কোন প্রতিকার পাইনি।
এ বিষয়ে মুঠোফোনে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করিলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে লোক বেশি করে নিয়ে যেতে হবে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছি । দু একদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এ প্রতিবেদক মাসুদুর রহমানকে সোমবার দুপুরে মুঠোফোনে  বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি । অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য
,এই বালু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলার পুরাতন ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপর হামলা ও বিভিন্ন জায়গায় সংঘর্ষ সহ পিংনা ইউনিয়নে একাধিক হত্যার ঘটনা ঘটেছে।
ক্স এসব বন্ধে ডিসি,এসপি,উপজেলা প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার হয়নি।

Post Views: 278

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

by admin
October 9, 2026
0
15

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস গ্রুপ সাঙ্গিশ^র উচ্চ বিদ্যালয়-৯৯...

জমিদার আমলের নাট্যশালা থেকে ঝলমল সিনেমা হল আগুনে পুড়ে ছাই ঐতিহ্যের স্মৃতি

জমিদার আমলের নাট্যশালা থেকে ঝলমল সিনেমা হল আগুনে পুড়ে ছাই ঐতিহ্যের স্মৃতি

by admin
October 7, 2026
0
16

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গৌরীপুর...

একটি শোক সংবাদ।

একটি শোক সংবাদ।

by admin
October 6, 2026
0
37

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮ নং চর বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরাজী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না...

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

by admin
October 6, 2026
0
14

  মোঃ মোনাহার মিয়া স্টাফ রিপোর্টার। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ...

নকলায় র‍্যালি -আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নকলায় র‍্যালি -আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

by admin
October 6, 2026
0
11

  সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জ্ঞাপন এবং আদর্শ জাতি গড়ার কারিগর খ্যাত...

সাংবাদিকদের মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

সাংবাদিকদের মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

by admin
October 5, 2026
0
12

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সম্পাদক এইচ টি তোফাজ্জল এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d