Friday, November 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস

admin by admin
November 20, 2026
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। থানায় আগুন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতা ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২০ জেলায় রামদা, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।মতামত কলাম পড়ুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান ও তার কয়েকজন সমর্থকের বাড়িতে। গোপালগঞ্জ ছাড়াও চট্টগ্রাম, বাগেরহাট, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, খাগড়াছড়ি, জয়পুরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।সংবাদ সাবস্ক্রিপশন

বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে পেট্রোলবোমা। ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে রাজধানীর কয়েকটি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলায় ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের তাণ্ডব। এ সময় পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫ গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুরো থানা ও আশপাশের এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ড. ইউনূসের বাড়িতে আগুনে মামলা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশ পাহারা

থাকা অবস্থাতেই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। গতকাল পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরে যায়।সরকারি সেবা

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে।

অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে।

যশোর আদালতে ককটেল নিক্ষেপ

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ কোর্টের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ সাবস্ক্রিপশন

এদিকে আদালতে বোমা হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল রাতেই শহরে বিক্ষোভ মিছিল বের করে।

সোনারগাঁয়ে ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড় নামানোর অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। তিনি জানান, কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমামতামত কলাম পড়ুন

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল ব্যাহত করারও চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

একই রাতে বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘যাতায়াত পরিবহন’ বাসে এ ঘটনা ঘটে।

চাঁদপুরে ইউপি অফিসে বোমা

চাঁদপুর সদরের ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভবনের জানালা ভেঙে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঈশ্বরদীতে রেললাইনে আগুন

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে অগ্নিসংযোগ করে ট্রেন চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে পাকশী ইউনিয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই রুটে কোনো ট্রেন চলাচল না করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী রেললাইনে আগুন ধরিয়ে দেয়। পরে রেললাইনে অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

লকডাউনেকালাইয়ে পুলিশ বক্সে আগুন

জয়পুরহাটের কালাই পৌরসভার সরাইল এলাকার একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া।

যশোর-ঝিনাইদহ মহাসড়কে আগুন

যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জে কেয়াবাগান এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়।

খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

কটিয়াদীতে তিন শতাধিক বৈঠা উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা তিন শতাধিক বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৈঠা তৈরির কারিগর জসিম মিয়াকে আটক করেছে। বুধবার রাতে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুন বাজারে অভিযান চালিয়ে এসব বৈঠা উদ্ধার করা হয়।

ভালুকায় বাসে আগুন

গতকাল ভোরে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

বাসটির মালিক শফিকুল ইসলাম জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি বাসটি কিনেছিলেন। গাড়ি কেনা ও মেরামত বাবদ তার প্রায় ২১ লাখ টাকা ঋণ রয়েছে। বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।রেট দেখুন

একই রাতে ফুলবাড়িয়ার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

এর আগে বুধবার রাতে গৌরীপুরের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেয় দৃর্বুত্তরা। ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

পাবনায় ইউএনও অফিসে ককটেল

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বুধবার মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ইউএনও তামারা তাসবিহা জানান, রাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে নবনির্মিত অডিটোরিয়ামের পেছনের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এ ঘটনায় ভেতরে থাকা দুটি চেয়ার পুড়ে গেছে এবং এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভারে ককটেল বিস্ফোরণ

সাভার বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময়ে আওয়ামী হকার্স লীগকর্মীকে আটক করেছে জনতা। গতকাল ভোরে মাছ বাজারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে থাকে কয়েকজন যুবক। এ সময় উপস্থিত লোকজন তাদের ধাওয়া করে এবং একজনকে আটক করে।

রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশেই এ ঘটনা ঘটে। একই সময় গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এবি পার্টি চেয়ারম্যানের গাড়িতে আগুন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় এবি পার্টির কার্যালয়ের সামনে এই আগুন দেওয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।বাংলাদেশ সংবাদ

রূপগঞ্জে ২৩ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের বাড়িসহ ২৩ বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ৫০-৬০ যুবক রামদা, ছুরি, হকিস্টিক, পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসব হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজীব ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিদ্যুতের বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালায়।

এছাড়া বুধবার রাতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আ.লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

পটুয়াখালীতে আট বাড়িতে আগুন

পটুয়াখালীতে এক রাতের ব্যবধানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

রাজশাহীতে শাহরিয়ারের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন বাড়িটির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

Views: 12

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।

আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।

by admin
November 20, 2026
0
7

প্রেস বিজ্ঞপ্তি প্রস্তাবিত শিরোনাম সমূহঃ ১। আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।...

কক্সবাজারে ট্রেন-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারে ট্রেন-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

by admin
November 20, 2026
0
4

কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, দুটি শিশু...

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

by admin
November 20, 2026
0
7

প্রেস বিজ্ঞপ্তি খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, “যারা রাসূলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে...

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় BCDS-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় BCDS-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

by admin
November 20, 2026
0
9

প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (BCDS)-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত...

“আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী”

“আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী”

by admin
November 20, 2026
0
11

-দৈনিক প্রথম আলো প্রথম আলো আড়াই বছরে আওয়ামী লীগের উপর মব, নাশকতা, হত্যাযজ্ঞ, লুটপাট, বাড়িঘরে আগুন, ব্যবসা প্রতিষ্ঠান দখলের মচ্ছব...

থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে, গোপালগঞ্জে আইজিপির প্রশ্ন

থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে, গোপালগঞ্জে আইজিপির প্রশ্ন

by admin
November 20, 2026
0
4

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস November 20, 2026
  • মিরসরাইয়ে ৬ মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ November 20, 2026
  • আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা। November 20, 2026
  • জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবেনা November 20, 2026
  • ডোমার বিএডিসি খামারে ৪০৫একর জমিতে আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ November 20, 2026
  • জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ November 20, 2026
  • কক্সবাজারে ট্রেন-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত November 20, 2026
  • খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী November 20, 2026
  • প্রাগ থেকে ঢাকা: ছাত্ররাই ইতিহাস বদলায় : আন্তর্জাতিক ছাত্র দিবসে বাংলাদেশ থেকে বিশ্ব ছাত্র সমাজের প্রতি সংহতি November 20, 2026
  • গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ November 20, 2026
  • ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় BCDS-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি November 20, 2026
  • “আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী” November 20, 2026
  • থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে, গোপালগঞ্জে আইজিপির প্রশ্ন November 20, 2026
  • শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, বিষয়টা এখানেই। তাঁকে প্রেসিডেন্ট প্রোটকল দেওয়া হয়েছে। November 20, 2026
  • ‘কাফনের কাপড় রেডি রাখিস’—জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি November 20, 2026
  • জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ November 20, 2026
  • ১৬৯০টি শূন্য পদ, ৮ম শ্রেণি-এসএসসি পাসে আবেদন শুরু November 20, 2026
  • ফ্রিতে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ November 20, 2026
  • স্নাতক ২য় বর্ষে থাকলেও আবেদন করা যাবে যুক্তরাষ্ট্রে মোটা বেতনে চাকরির সুযোগ, বাংলা ভাষা জানা প্রার্থীদের অগ্রাধিকার November 20, 2026
  • স্নাতক পাসেই ঢাকায় চাকরি দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বেতন ১ লাখ ৮২ হাজার টাকা November 20, 2026
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী November 20, 2026
  • দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ November 20, 2026
  • সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা November 20, 2026
  • সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ November 20, 2026
  • কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত November 20, 2026
  • কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য November 20, 2026
  • জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত November 20, 2026
  • মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ November 20, 2026
  • ভোলাহাটের নতুন ইউএনও মোঃ শাহিন আলমের যোগদান! November 20, 2026
  • নিজের অজান্তে চোখে পানি চলে আসে,,, November 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস

      কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস

      November 20, 2026
      মিরসরাইয়ে ৬ মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

      মিরসরাইয়ে ৬ মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ

      November 20, 2026
      আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।

      আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।

      November 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d