সংবাদ বিজ্ঞপ্তি
৩রা নভেম্ববরের “জেল হত্যা দিবস” স্মরণ করে বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ এক বিবৃতিতে বলে, ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী তৎকালীন জাতীয় চার নেতা – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে আওয়ামী লীগের অভ্যন্তরে ষড়যন্ত্রের মাধ্যমে এবং খন্দকার মোস্তাক চক্রের নির্দেশে কতিপয় সামরিক সদস্য জেলের ভিতরে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। জেলের অভ্যান্তরে এমন হত্যাকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকের নিরাপত্তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এটি আমাদের জাতির জীবনে এক ন্যক্কারজনক ঘটনা। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সময়েও নাগরিকগণ নানাভাবে মব সন্ত্রাসের মাধ্যমে নির্যাতন, নিপীড়ন, এমন-কি জীবন নাশের শিকার হচ্ছেন।
বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ সকল ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানায়।







