গোপাল চন্দ্র রায়-ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভারতের হলদিবাড়ী হুজুর একরামুল হক পীর সাহেবের ওফাত দিবস স্বরনে শনিবার বিকেলে ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ান লেবু, সাধারণ সম্পাদক কাউন্সিলর অহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী ভূট্টো, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম, শ্রমিক নেতা মেরাজুল ইসলাম,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফি পৌর যুবলীগের ৫নং ওয়ার্ড সভাপতি আবু রাসেল প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এছাড়াও দুর দুরান্ত থেকে আসা ভক্ত-আশেকানগণ দোয়া ও ইফতার মাহফিলের যোগ দেন।
মোনাজাত পরিচালনা করেন মুর্শিদাবাদী আনছারিয়া দরবার শরীফের গদ্দীনিশীন পীর আলহাজ্ব সৈয়দ সিরাজুস ছালেকিন পীর সাহেব।
Views: 316
Related