গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে বনোয়ারী মোড় এলাকার আলীম জুট মিল কর্পোরেশন মাঠে ইয়াংষ্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র মনছুরুল ইসলাম দানু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল ইসলাম আনুর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর ও সদস্য সচিব শাহিন আলম শান্ত। উদ্বোধনী ম্যাচে পার্বতীপুর ক্রিকেট টিম ও ভাউলাগঞ্জ ক্রিকেট টিম অংশ নেন। টুর্নামেন্টে রংপুর বিভাগের ১৬টি ক্রিকেট টিম অংশ নেবেন বলে জানান আয়োজক কমিটি।
Views: 587
Related